পৃষ্ঠপোষকদের পছন্দেই সাফ ২০১৭-এর আয়োজক বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৬, ১৯:০৪আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৯:১৭

পৃষ্ঠপোষকদের পছন্দেই সাফ ২০১৭-এর আয়োজক বাংলাদেশ স্বশরীরে বাংলাদেশের কোনও প্রতিনিধি কেরালায় উপস্থিত না থাকলেও এবং আনুষ্ঠানিক প্রস্তাব না দেওয়া সত্ত্বেও কেরালায় সাফ কংগ্রেসে ২০১৭ সালের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
ভুটান ও মালদ্বীপ ছিল আনুষ্ঠানিক দাবিদার। কিন্তু শেষ মুহূর্তে ভুটান নাম প্রত্যাহার করে নেয়। তবে স্পন্সর প্রতিষ্ঠান ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের ইচ্ছায় ২০১৭ সালের ডিসেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হিসেবে ঘোষণা করা হয় বাংলাদেশকে।
এ নিয়ে ২০০৯ সালের পর আবার সাফের স্বাগতিক হচ্ছে বাংলাদেশ। সাফের পরবর্তী আসর পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার কারণে পাকিস্তান আয়োজক হতে পারছে না। মালদ্বীপ স্বাগতিক হওয়ার আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত বাংলাদেশই আয়োজক হচ্ছে। সাফের সভা শেষে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘মালদ্বীপে স্পন্সর প্রতিষ্ঠানের বাজার নেই। ভারতের পর স্পন্সর প্রতিষ্ঠানের দ্বিতীয় বাজার বাংলাদেশ। স্পন্সরের আগ্রহের ভিত্তিতেই বাংলাদেশকে সাফের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। ’

এটাই আফগানিস্তানের শেষ সাফ। পরবর্তী সাফে অতিথি দল হিসেবে আফগানিস্তানকে আমন্ত্রণ জানানো হবে কিনা বা অন্য দল দিয়ে আফগানিস্তানের শূন্যস্থান পূরণ হবে কিনা এই ব্যাপারে সাফ সাধারণ সম্পাদক বলেন, ‘এই বিষয়ে আমরা এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। ২৫ ফেব্রুয়ারি সাফের পরবর্তী সভায় এ নিয়ে আবার আলোচনা হবে।’

সাফ সভাপতি কাজী সালাউদ্দীন সভায় অনুপস্থিত ছিলেন। বাংলাদেশ ছাড়া অন্য সাত দেশের প্রতিনিধি সাফের সভায় উপস্থিত ছিল।

এছাড়া ছয় বছর পর হয়তোবা আলোর মুখ দেখছে প্রস্তাবিত সাফ ক্লাব কাপ। স্পন্সরের অপ্রতুলতা, ভারতের ব্যস্ত সূচির জন্য ক্লাব কাপ চ্যাম্পিয়নফিপ আলোর মুখ দেখেনি। আজ সাফের নির্বাহী সভায় ক্লাব কাপের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। চলতি বছর ডিসেম্বরে ক্লাব কাপের অভিষেক আসর হবে বাংলাদেশে। বাংলাদেশ অবশ্য এই ব্যাপারে কোনও আগ্রহ প্রকাশ করেনি। সাফের স্পন্সর ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের প্রস্তাবের প্রেক্ষিতেই বাংলাদেশকে স্বাগতিক করা হয়েছে। ছয় দেশের লিগ চ্যাম্পিয়ন ও স্বাগতিক দেশের দুই দল খেলবে।

এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা প্রস্তাবটা পেয়েছি মাত্র। এর সবদিক যাচাই বাছাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও এ ব্যাপারে কিছু বলার সময় হয়নি।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী