কিউই ক্রিকেট বোর্ডকে বিসিবির ধন্যবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৮

তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। গত সপ্তাহে সাত দিন পিছিয়ে সফরটি চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। মূলত বাংলাদেশ দলকে প্রস্তুতির সুযোগ করে দিতেই পরিবর্তন এসেছে সূচিতে। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ধন্যবাদ জানিয়েছে কিউই ক্রিকেট বোর্ডকে।

নতুন সূচিতে বাংলাদেশ এখন কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প করতে পারবে। করোনাভাইরাসের কারণে কড়া নিয়মে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তামিম-মুশফিকদের। তিন দিনের আইসোলেশনের পর ক্রিকেটাররা নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারবেন। এরপর ধাপে ধাপে সফরকারী দল ‘বন্দী জীবন’ থেকে বেরিয়ে আসবে। কোয়ারেন্টিন পর্ব শেষে কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প দিয়েই আসল প্রস্তুতির সুযোগ পাবে বাংলাদেশ।

আজ (শনিবার) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতি। তিনি বলেছেন, ‘মহামারীর সময় বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আমাদের আলাপ চলতে থাকে। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অতিথি দলের যে চ্যালেঞ্জ থাকবে, তা নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের ভাবনাকে আমরা সমর্থন করি। বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে কুইন্সটাউনে বাংলাদেশ পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে, যা দলকে পর্যাপ্ত প্রস্তুতির সময় দেবে।’

আগের সূচিতে তিন ম্যাচের ওয়ানডে হওয়ার কথা ছিল ১৩, ১৭ ও ২০ মার্চ। নতুন সূচিতে ম্যাচ তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চ যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে। অন্যদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি ২৩, ২৬ ও ২৮ মার্চ হওয়ার কথা থাকলেও এখন ২৮ মার্চ, ৩০ মার্চ ও ১ এপ্রিল হবে যথাক্রমে হ্যামিল্টন, নেপিয়ার ও অকল্যান্ডে।

২০১৯ সালের মার্চে ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর এবারই প্রথম নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক বন্দুকধারীর হামলার মারা গিয়েছিলেন ৫০ জনের বেশি। এরপর সিরিজ স্থগিত করে দেশে ফেরে তামিম-মুশফিকরা। চলতি মাসের শেষ সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সূচি:

২০ মার্চ: প্রথম ওয়ানডে, ডানেডিন

২৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে, ক্রাইস্টচার্চ

২৬ মার্চ: তৃতীয় ওয়ানডে, ওয়েলিংটন

২৮ মার্চ: প্রথম টি-টোয়েন্টি, হ্যামিল্টন

৩০ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি, নেপিয়ার

১ এপ্রিল: তৃতীয় টি-টোয়েন্টি, অকল্যান্ড

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের