ঢাকায় নেমে কোয়ারেন্টিন-বিধি ভঙ্গ ব্রাজিল কোচের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৩

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামকে এবার নিজেদের হোম ভেন্যু বানিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। সেখানে শনিবার তারা মুখোমুখি হয়েছিল সাইফ স্পোর্টিংয়ের। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেও ম্যাচটি ৩-২ গোলে হেরেছে আরামবাগ। আর সেই ম্যাচেই ঘটেছে অপ্রত্যাশিত এক ঘটনা। বাংলাদেশের কোয়ারেন্টিন নিয়ম ভঙ্গ করে মাঠে উপস্থিত ছিলেন আরামবাগের নতুন ব্রাজিলিয়ান কোচ দগলাস সিলভা! 

দগলাস সিলভা ঢাকায় এসেছেন শনিবার সকালে। এসেই চলে যান মুন্সিগঞ্জে। কিন্তু নিয়ম হলো বাংলাদেশে আসার পর করোনা নেগেটিভ সার্টিফিকেট পেলেই তখন যে কোন কোচ বা খেলোয়াড় দলের সঙ্গে যোগ দিতে পারবেন। কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। অথচ ব্রাজিলিয়ান কোচ তা করেননি। ব্রাজিল থেকে করোনা সার্টিফিকেট নিয়ে এসেই দলের খেলা দেখতে চলে যান মুন্সিগঞ্জে! এতে তার বিরুদ্ধে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) বেঁধে দেওয়া করোনা বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। সেখান থেকে ম্যাচ কমিশনার তার রিপোর্টে এ কথা উল্লেখও করেছেন।

বাফুফের কম্পিটিশন বিভাগের ম্যানেজার জাবের বিন তাহের আনসারি বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘শুধু বিদেশ থেকে যে কেউ করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসলেই হবে না। আমাদের এখানে নামার পর সেই কোচ বা খেলোয়াড়কে আবারও করোনা নেগেটিভ হতে হবে। তারপরই সেই বিদেশি কোচ কিংবা খেলোয়াড় দলের সঙ্গে যোগ দিতে পারবেন। কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। সেক্ষেত্রে ব্রাজিলের কোচের বিষয়টি শুনেছি। আমাদের ম্যাচ কমিশনার তার রিপোর্টে সেই বিষয়টি উল্লেখও করেছেন। এখন আমরা রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবো।’

তবে আরামবাগ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এজাজ জাহাঙ্গীর ব্রাজিলের কোচের বিষয়টি হালকা করেই দেখছেন, ‘আমাদের নতুন কোচ ঢাকায় এসে মুন্সিগঞ্জে গেছেন। সেখানে তিনি গ্যালারিতে বসে খেলা দেখেছেন। আর সে তো ব্রাজিল থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই এসেছে। এখন প্রয়োজন পড়লে আমরা ঢাকায় আবারও তার করোনা পরীক্ষা করাবো। সেটা বাফুফেতেও জমা দেবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি