দুই লাল কার্ডের ম্যাচে আবাহনীকে জিততে দেয়নি শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৩

দুই দফা এগিয়ে গিয়েও জিততে পারেনি ঢাকা আবাহনী। দারুণ পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়ে ‍পয়েন্ট ভাগাভাগি করেছে শেখ জামাল। শুধু কী তাই, হাইভোল্টেজ ম্যাচে লাল কার্ড দেখেছে দুই দলই! উত্তেজনায় ঠাসা প্রিমিয়ার লিগের ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের ড্রতে।

তাতে তৃতীয় ড্রতে আবাহনী ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে থাকলো টেবিলের তৃতীয় স্থানে। বিপরীতে শেখ জামাল প্রথম ড্রতে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

আজ (মঙ্গলবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকে আবাহনীর আধিপত্য চলতে থাকে। ম্যাচের ১৩ মিনিটে তারা এগিয়েও যায়। রায়হান হাসানের লম্বা থ্রো-ইন থেকে বল ঘুরে আসে সোহেল রানার পায়ে, বক্সের বাইরে এই মিডফিল্ডারের জোরালো শটের ওপর হাইতির কেরভেন্স বেলফোর্ট বলের গতি পরিবর্তন করে জড়িয়ে দেন জালে।

আবাহনীর অগ্রগামিতা বেশিক্ষণ থাকেনি। ১৯ মিনিটে শেখ জামাল সমতা ফেরায়। ওতাবেকের পাসে সুলায়মান সিল্লাহ বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন স্কোরলাইন করেন ১-১।

৩৭ মিনিটে বল দখলের লড়াইয়ে রায়হান পড়ে যান। সলোমান কিং ইচ্ছা করে তার গায়ে বল মেরে বসেন। উত্তেজনা তৈরি হয়। শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাক্কধাক্কি। একপর্যায়ে জুয়েল রানাকে ধাক্কা দিয়ে ফেলে দেন সলোমন। এই অপরাধে ৪০ মিনিটে সলোমন ও জুয়েল দুজনকেই লালকার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি।

এতে ১০ জনের দল নিয়ে খেলতে থাকে দুই দল। প্রথমার্ধ স্কোরলাইন ১-১ থাকলেও বিরতি থেকে ঘুরে এসেই আবার আবাহনীর লিড। ৪৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে রায়হান হাসানের ক্রস থেকে ফ্রান্সিসকো তোরেস ডাইভিং হেডে গোলকিপার জিয়াকে পরাস্ত করেন।

৫০ মিনিটে শেখ জামালের ওমর জোবে সুযোগ নষ্ট না করলে ম্যাচে তখনই সমতা আসে।

তবে ৭২ মিনিটে ঠিকই ম্যাচে ফেরে ‍শেখ জামাল। সুলায়মানের থ্রু থেকে ওমর জোবে বক্সে ঢুকে গোলকিপার সোহেলকে একা পেয়ে লক্ষ্যভেদ করে ম্যাচে ফেরান সমতা।

শেষ দিকে তোরেসের হেড থেকে নাসিরউদ্দিনের ফ্লিক জালে জড়ালেও রেফারি অফসাইডের কারণে তা বাতিল করে দেন। তা না হলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতো আবাহনী।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী