মুক্তিযোদ্ধাকে পয়েন্ট এনে দিলেন সেই জাপানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৮

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের হয়ে অর্থ সংগ্রহ করেছেন জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতো। হয়েছেন সফলও। জোগাড় করে দিয়েছেন কোটি টাকার বেশি। তবে মাঠের পারফরম্যান্সে সেভাবে আলো ছড়াতে পারছে না তার প্রিয় ক্লাব। অবশেষে তার গোলেই চার ম্যাচ পর আরও একটি পয়েন্টের দেখা পেয়েছে মুক্তিযোদ্ধা। শুক্রবার প্রিমিয়ার লিগে উত্তর বারিধারার সঙ্গে তারা ড্র করেছে ১-১ গোলে। 

মুক্তিযোদ্ধা ৭ ম্যাচে প্রথম ড্রতে চার পয়েন্ট পেয়েছে। উত্তর বারিধারার পয়েন্টও সমান। সমান ম্যাচে চতুর্থ ড্র তাদের।

মালয়েশিয়ার কোচ রাজা ইসাকে এনে সেভাবে ভাগ্য পরিবর্তন করতে পারছে না লাল জার্সিধারীরা। এই অবস্থায় চার ম্যাচ পর এক পয়েন্ট অর্জন কিছুটা হলেও স্বস্তির। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত কোনও দল গোল করতে পারেনি। পরের মিনিটে উত্তর বারিধারার অধিনায়ক ও জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা গোল করে দলকে এগিয়ে নেন। অ্যাসিস্ট করেছিলেন উজবেকিস্তানের মিডফিল্ডার ইভগেনি কোচনেভ।

তবে বেশিক্ষণ লিড নিয়ে থাকতে পারেনি বারিধারা। বিরতির পর মুক্তিযোদ্ধা ম্যাচে সমতা নিয়ে আসে। ৪৭ মিনিটে মেহেদী হাসান রয়েলের বানানো বলে ইউসুকে কাতো গোল করে দলের হার এড়িয়েছেন। ম্যাচের বাকি সময়টুকু ১-১ স্কোরলাইন রেখেই মাঠ ছেড়েছে দু’দল।

আগামীকালের খেলা

আরামবাগ ক্রীড়া সংঘ: আবাহনী লিমিটেড বিকাল ৩টা

ভেন্যু:বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম,মুন্সিগঞ্জ
শেখ জামাল-বসুন্ধরা কিংস- বিকাল সাড়ে ৩টা

সাইফ স্পোর্টিং-শেখ রাসেল- সন্ধ্যা ৬টা
ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের