শেখ রাসেলকে জিততে দেয়নি সাইফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:১০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:১০

প্রিমিার লিগে আগে গোল করেও ম্যাচ জিততে পারলো না শেখ রাসেল। উল্টো পিছিয়ে পড়েও একপর্যায়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে তাদের ২-১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং। শেখ রাসেল ৮ ম্যাচে দ্বিতীয় হারে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে। সাইফ এক ম্যাচ কম খেলে চতুর্থ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাঁচে।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটে শেখ রাসেল এগিয়ে যায়। বক্সের বাইরে থেকে মোহাম্মদ আব্দুল্লাহর বাঁ পায়ের জোরালো শট গোলকিপার সাইফুল ইসলামের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচে সাইফ দুই মিনিট পরই সমতায় ফেরার সুযোগ নষ্ট করে। ২২ মিনিটে তাদের নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওকোলির শট প্রতিহত হয় গোলকিপারের পায়ে লেগে। আবার ২৭ মিনিটে শেখ রাসেলের হয়ে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেছেন আব্দুল্লাহ।

বিরতির পর অবশ্য সাইফ সুযোগ পেয়েই কাজে লাগিয়েছে। ৫৭ মিনিটে ইয়াছিন আরাফাতের হেড বারে লেগে ফিরে আসলে ফিরতি বলে অধিনায়ক রিয়াদুল হাসান রাফি হেড করেই লক্ষ্যভেদ করে স্কোরলাইন ১-১ করেন। সাইফ জয়সূচক গোল পায় ৭৪ মিনিটে। ইয়াছিনের ক্রস গোলকিপার আশরাফুল ইসলাম রানা ঠিকমতো তালুবন্দি করতে পারেননি, সামনে থেকে বল পেয়ে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন উজবেকিস্তানের সিরোজউদ্দিন রাখমাতুল্লায়েভ।

আগামীকালের খেলা
বাংলাদেশ পুলিশ-চট্টগ্রাম আবাহনী বিকাল সাড়ে ৩টা
ব্রাদার্স ইউনিয়ন-মোহামেডান স্পোর্টিং সন্ধ্যা ৬টা
ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের