করোনায় মারা গেলেন আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জেতা স্ট্রাইকার

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৭

আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী দলটির অন্যতম তারকা ছিলেন লিওপোলডো লুকে। ১৯৭৮ বিশ্বকাপ জিততে অন্যতম ভূমিকা রাখা এই স্ট্রাইকার হার মানলেন করোনার কাছে। করোনা পজিটিভ হয়ে আর সেরে উঠতে পারেননি। ৭১ বছর বয়সী সাবেক তারকা মারা গেছেন সোমবার।

লুকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টাইন গ্রেট ম্যারাডোনা মারা যাওয়ার তিন মাস পর এলো এই শোকের খবর।  

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে স্বমহিমায় ভাস্বর ছিলেন লুকে। গোল করেছিলেন ৪টি। দানিয়েল বার্তোনি ও মারিও কেম্পেসের সঙ্গে মিলে অপ্রতিরোধ্য আক্রমণ গড়েছিলেন তিনি। উদ্বোধনী ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে প্রথম গোলটি করেছিলেন তিনি। আর ফাইনালে ওঠার পথে দুর্দান্ত ফর্মে থাকা পেরুকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচেও করেন জোড়া গোল!

লুকে ক্লাব ফুটবলে পুরোটা সময় খেলেছেন লাতিন আমেরিকাতেই। ক্লাব ক্যারিয়ারে তার দল ছিল রোজারিও সেন্ট্রাল, রিভার প্লেট ও রেসিং। এছাড়া ব্রাজিলের সান্তোস ও মেক্সিকান ক্লাব দিপোর্তিভো তাম্পিকোর হয়েও খেলেছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের