২০২২ ফুটবল বিশ্বকাপ বাছাই

বাংলাদেশ ঘর ছাড়া খেলবে না, ওদিকে আফগানিস্তান আসবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৪

সূচি অনুযায়ী, ২৫ মার্চ হলো ম্যাচ। অথচ বাংলাদেশ-আফগানিস্তানের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ম্যাচের ভেন্যু নিয়ে এখনও টানাটানি! ম্যাচের নির্ধারিত ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম। বাংলাদেশ নিজেদের মাঠে খেলতে চাইলেও আফগানিস্তান চাইছে না। তারা আগামী জুনে নিরপেক্ষ কোনও ভেন্যুতে খেলতে আগ্রহী।

এ নিয়ে দুই পক্ষই তাদের সিদ্ধান্তে অনড়। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সঙ্গে বুধবার ভার্চুয়াল এক সভা হয়েছে। সেখানে গ্রুপের পাঁচ দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ ও আফগানিস্তানের প্রতিনিধিরা ভেন্যু নিয়ে অনড় অবস্থানে। এখন দুপক্ষের কাছ থেকে লিখিত পাওয়ার পর এএফসি কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

সভা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য ও জাতীয় দল কমিটির অন্যতম সদস্য সত্যজিত দাস রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগামী ২৫ মার্চ সিলেটে আমরা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে চাই। আমরা আমাদের আগের অবস্থানেই রয়েছি। আমাদের দেশে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি আগের চেয়ে ভালো। এছাড়া নেপাল খেলে গেছে। প্রিমিয়ার লিগ চলছে। এই সব আমরা তুলে ধরেছি সভাতে।’

বাংলাদেশের ব্যাখ্যার পর আফগানিস্তানও তাদের যুক্তি তুলে ধরে। সভায় তাদের প্রতিনিধি জানিয়েছেন, তাদের খেলোয়াড়রা বিভিন্ন দেশের লিগে খেলে। ২১ মার্চের আগে খেলোয়াড়দের পাবে না। এরপর আবার বাংলাদেশে পৌঁছে দুই দিন কোয়ারেন্টিন থাকতে হবে। বিনা অনুশীলনে ২৫ মার্চ তাদের খেলা সম্ভব না। যেহেতু জুনে গ্রুপের বাকি ম্যাচগুলো অন্য ভেন্যুতে খেলতে হবে, তাই আলাদা করে খেলতে রাজি নয় আফগানরা।

এরপর বাংলাদেশও পাল্টা যুক্তি দিয়েছে। প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিশেষ বৈঠকে আফগানিস্তান দলের কোয়ারেন্টিন সময়সীমা কমানোর চেষ্টা করবে বাফুফে। সেটা সম্ভব না হলে কোয়ারেন্টিন সময়ে অন্তত যাতে তারা অনুশীলন করতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হবে।

ভেন্যু নিয়ে দুই দেশের অনড় অবস্থানে বল এখন এএফসির কোর্টে!

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী