রোনালদিনহোর মায়ের মৃত্যুতে মেসির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৬

বার্সেলোনার মূল দলে মেসির শুরুটা হয়েছিল রোনালদিনহোর সময়েই। ব্রাজিলিয়ান সাবেক এই তারকা তখন বিরাট তারকা। সেই সময় ছোট্ট মেসিকে আপন করে নিয়েছিলেন তিনি। তখন থেকেই দুজনের সম্পর্কটা যে অনেক গভীর, তা বোঝা গেলো আরেকবার। রোনালদিনহোর মায়ের মৃত্যুতে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। যেটি প্রকাশ করেছেন ইন্সটাগ্রামে।

২০০২ বিশ্বকাপ জয়ী রোনালদিনহোর মা মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মিগুয়েলিনা এলোই দোস সান্তোস করোনা আক্রান্ত হয়ে ডিসেম্বর থেকে পোর্তো এলেগ্রের হাসপাতালে ভর্তি ছিলেন। এই সপ্তাহেই তার মাঝে করোনাজনিত নানা জটিলতা দেখা দেয়। দীর্ঘ রোগভোগের পর আর সাড়া দেননি, পাড়ি জমিয়েছেন অন্যলোকে।  

এমন খবর শোনার পর সাবেক সতীর্থ মেসিও নিজের আবেগ ধরে রাখতে পারেননি। ইন্সটাগ্রামে লিখেছেন, ‘রনি, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। খবরটা বিশ্বাস হচ্ছে না।’

এর পরে তিনি যোগ করে লিখেছেন, ‘শোকের এই সময়ে তোমার জন্য অনেক শক্তি কামনা করছি। আর তোমার পরিবারের প্রতি গভীর সমেবদনা রইলো। আমি সত্যিই দুঃখিত। তোমার মায়ের আত্মা শান্তিতে থাকুক।’

প্রসঙ্গত, বড় দিনের আগেই রোনালদিনহো জানিয়েছিলেন, তার মা হাসপাতালে ভর্তি। এমন খবরে শোক প্রকাশ করেছে রোনালদিনহোর সাবেক ক্লাব অ্যাতলেতিকো মিনিয়েরোও। ২০১২-২০১৪ সাল পর্যন্ত ব্রাজিলের এই ক্লাবেও খেলেছিলেন সাবেক এই তারকা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী