বিবেকের দায়বদ্ধতা থেকে অধিনায়কত্ব ছেড়েছি: মামুনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৬, ১৯:২৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৯:২৮

বিবেকের কাছে দায়বদ্ধতা ও কথা দিয়ে কথা না রাখতে পারার লজ্জার কারণেই জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব ছেড়েছেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। তবে দেশের জন্য সেরা নৈপুণ্য প্রদর্শনের মোটিভেশনে কোনও ঘাটতি নেই তার, বঙ্গবন্ধু গোল্ড কাপে এটি প্রমাণ করতে চান তিনি। মামুনুল ইসলাম

রবিবার বিকেলে মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, 'সাফ চ্যাম্পিয়নশিপে দেখলাম একজন অধিনায়ক হিসেবে আমি যা চাচ্ছি, তা পাচ্ছিনা। এটি আমারও কোনও ঘাটতির কারণে হতে পারে। সাড়ে তিন বছর ধরে অধিনায়কের দায়িত্ব পালন করে আসছি, কী দিতে পেরেছি জানি না, তবে আমার প্রত্যাশাও পূরণ হয়নি। এবার সাফের অন্তত সেমিফাইনালে পৌঁছাতে পারলেও নিজের কাছে কোনও দায়বদ্ধতা থাকতো না। দেশেবাসীর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাও রাখতে পারিনি, এজন্য আমি লজ্জিতও, তাই সরে দাঁড়ানো ছাড়া আমার কোনও উপায় ছিল না।'

কোচ মারুফুল হককে দায়িত্বে ফিরিয়েছে বাফুফে। তবে মামুনুলের সঙ্গে এখনও কোনও কথাবার্তা বলেনি বাফুফে। আলোচনায় বসলে মতের পরিবর্তন হবে কিনা এমন প্রশ্নের জবাবে মামুনুল বলেন, 'আমি নিজের সিদ্ধান্তে অনড়, সহসা এটি বদলাবার কোনও ইচ্ছে নেই, বাফুফে যদি আলোচনায় বসতে চায় সেটি ভিন্ন কথা। পারিপার্শ্বিকতার ওপর অনেক কিছু নির্ভর করে। বিবেকের দায়বদ্ধতা থেকে অধিনায়কত্ব ছেড়েছি: মামুনুল

তবে অধিনায়কত্বের আর্মব্যান্ড না থাকলেও খেলায় কোনও প্রভাব ফেলবেনা বলে জানালেন বাম পায়ের স্পেশালিস্ট। তিনি বলেন, 'এটি কোনও গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, অধিনায়ক হিসেবে যতদিন খেলেছি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, এখন মাঠে নামবো একজন খেলোয়াড় হিসেবে, আরও চাপহীন ভাবে খেলতে পারবো, হয়তো আরও ভাল খেরতে পারবো। সময়ই এর সঠিক জবাব দেবে।''

কাল সোমবার সকালেই ক্যাম্পে রিপোর্ট করবেন মামুনুল। চলে যাবেন যশোর। অংশ নেবেন বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রস্তুতিতে। নতুন মামুনুলকে দেখবে কি দেশ? যদি দেখা যায় তাতেই ভাগ্য ফিরতে পারে লাল সবুজের।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী