ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে 'ধামোসথান্ডার'। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এবং পাওয়ার্ড বাইমেকার্স মার্কেট লিমিটেডের সৌজন্যে গতকাল ২১ ফেব্রুয়ারি রাজধানীর শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের নক আউট ও ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। যার মিডিয়া পার্টনার ছিল বাংলা ট্রিবিউন।
মূলত এসএসসি ৯৮-এইচ এসসি ২০০০ ব্যাচের আয়োজনেই অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্ট। উক্ত ব্যাচের খেলোয়ারদের নিয়ে ১৩টি দল উৎসবমুখর পরিবেশে খেলায় যোগ দেয়।
সিক্স-এ সাইড এই খেলায় অংশগ্রহণকারী দলগুলো হলো- ক্লাব ৯৮ শরীয়তপুর, ক্লাব খিলগাঁও, জিনিয়াস ৯৮ যাত্রাবাড়ি, মতিঝিল কিংস, উত্তরা ভাইকিংস, ধামোস থান্ডার, মিরপুর স্কোরিয়া, টংগী ৯৮ কিকারস, ঢাকাইয়া নবাব, নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস, সকার ৯৮ সাভার, গাজীপুর লায়ন্স, ইউসিজি উত্তরা ইউনাইটেড।
রবিবার মতিঝিল কিংস এবং ধামোস থান্ডারের মাঝে ফাইনাল খেলাটি নির্দিষ্ট সময়ে গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ধামোস থান্ডার ৩-১ গোলে জয়ী হয়ে শিরোপা অর্জন করে।
এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য, মেকার্স মার্কেট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সাইদুল হক জুয়েলসহ অন্যান্য অতিথিরা উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।








