২০২২ বিশ্বকাপ বাছাই

ভেন্যুর জট খোলেনি, অপেক্ষায় বাংলাদেশ-আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪০

২০২২ ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে নামার কথা বাংলাদেশের। ‘ই’ গ্রুপের ম্যাচটির নির্ধারিত ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম। কিন্তু ম্যাচটি আদৌ সেই সময় হবে কিনা, আর হলেও সিলেট নাকি অন্য ভেন্যুতে হবে- এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দুই পক্ষের কথা শুনে ও লিখিত বক্তব্য নিয়ে আজই (মঙ্গলবার) চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা এএফসির। কিন্তু সেটি হয়নি, তাদের সিদ্ধান্ত জানাতে আরও দুই-একদিন লাগবে বলে জানিয়েছে বাফুফে।

যদিও বাফুফের আশা, ম্যাচটি ২৫ মার্চ সিলেটেই হবে। সেভাবেই তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। আর আফগানরা কোভিড পরিস্থিতিসহ নানা কারণ দেখিয়ে বাংলাদেশে আসতে চাইছে না। ২৫ মার্চ সিলেটে না খেলে জুনে বাংলাদেশ ম্যাচসহ গ্রুপের বাকি ম্যাচগুলো খেলতে চাইছে তারা। তাও নিরপেক্ষ কোনও ভেন্যুতে।

যদিও বর্তমানে বাংলাদেশের কোভিড পরিস্থিতি ভালো। এছাড়া আফগানদের কোয়ারেন্টিন শর্ত কমানোসহ অন্য সব রকমের সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর সেই সময় বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে নেপালে আসবে অস্ট্রেলিয়া। তাই বাংলাদেশে আফগানিস্তানের খেলতে না আসা অবাক করার মতোই।

ম্যাচ কি বাংলাদেশের মাঠে ২৫ মার্চ হবে নাকি পিছিয়ে দিয়ে নিরপেক্ষ ভেন্যুতে হবে, এএফসির সেই সিদ্ধান্তের জন্য আরও একটু অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানকে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের