২৪ সেকেন্ডে গোল করেও জিততে পারেনি মুক্তিযোদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৯

প্রিমিয়ার লিগে খেলার শুরুতেই চমক দেখালো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সবাইকে অবাক করে রেফারির কিক অফের বাঁশি বাজতেই ২৪ সেকেন্ডে করে বসে গোল! অবশ্য শুরুর এই চমক জাগানো গোলের পরও ম্যাচ জিততে পারেনি রাজা ইশার দল। রহমতগঞ্জ গোল শোধ করে ম্যাচ ড্র করেছে ১-১ গোলে।

প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা ৯ ম্যাচে তৃতীয় ড্রতে ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে। রহমতগঞ্জ সমান ম্যাচে তৃতীয় ড্রতে ৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে নবম স্থানেই রয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হতে না হতেই এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। জাপানের মিডফিল্ডার ইউসুকে কাতোর থ্রু থেকে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মাহদুদ হোসেন ফাহিম। গোল শোধে ২৬ মিনিটে সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। কিন্তু আইভরি কোস্টের ক্রিস রেমির হেড হয় লক্ষ্যভ্রষ্ট। চার মিনিট পর রোহিত সরকারের ক্রসে ভালো জায়গায় থেকেও বলের নিয়ন্ত্রণ নিয়ে গোল করতে পারেননি মেহেদী হাসান রয়েল।

মুক্তিযোদ্ধা ফাঁকে ফাঁকে আক্রমণে উঠেছে যদিও। তাতে সাফল্য আসেনি। ৪৪ মিনিটে কাতোর ফ্রি-কিক প্রথম চেষ্টায় ফেরানোর পর দ্বিতীয় প্রচেষ্টায় তালুবন্দী করেছেন রাসেল মাহমুদ লিটন।

বিরতির পরেই গোল শোধ দিতে পেরেছে রহমতগঞ্জ। ৫৬ মিনিটে মিশরের ডিফেন্ডার আলাদিন নাসেরের কাট ব্যাকে আরাফাত হোসেনের প্লেসিং শট চোখের পলকে জড়ায় জালে। পাঁচ মিনিট পর এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয় রহমতগঞ্জের। শাহেদুল আলমের পাসে রেমির ব্যাক হিলে বল পেয়ে গিয়েছিলেন বক্সের ডান দিকে ফাঁকায় থাকা সাব্বির আহমেদ। দিলশদ ভাসিয়েভের বদলি নামা এই ফরোয়ার্ড ক্রসবারের উপর দিয়ে মেরে হতাশ করেন দলকে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী