ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ ‘নিজেই একটা প্রতিযোগিতা’

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২১, ২৩:০১আপডেট : ০২ মার্চ ২০২১, ২৩:০১

বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করা হয়, তাহলে ফুটবল মানে ব্রাজিল-আর্জেন্টিনা শেষ কথা। আর যদি এই দল দুটি মুখোমুখি হয়, তাহলে তো কথাই নেই! পরতে পরতে উত্তেজনা আর রোমাঞ্চের ছড়াছড়ি। শুধু বাংলাদেশ নয়, লাতিন আমেরিকার দেশ দুটির লড়াই ভিন্ন মাত্রা যোগ করায় এই মহারণের অপেক্ষায় থাকে গোটা ফুটবল বিশ্ব। এই ম্যাচটিতে যদি বিশেষণ লাগাতে বলা হয়, তাহলে? ব্রাজিল কোচ তিতের বিশেষণটা সম্ভবত সবচেয়ে মানানসই।

তিতের কাছে, ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ ‘নিজেই একটা প্রতিযোগিতা’। এই ম্যাচের জন্য আলাদা কোনও প্রতিযোগিতা কিংবা উপলক্ষের দরকার নেই। চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি লড়াইটাই যথেষ্ট, তাতে বরং সংশ্লিষ্ট প্রতিযোগিতার উজ্জ্বলতা আরও বেড়ে যায়!

ফুটবল বিশ্বকে আরেকবার উত্তেজনার সাগরে ভাসাতে আসছে ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ এবং সেটা এ মাসেই। ৩১ মার্চ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দেশ দুটি। ওই ম্যাচ ঘিরে তিতের ভাবনা কী, ফিফা ডটকমের জানতে চাওয়া ছিল সেটাই।

ফু্টবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার ওয়েবসাইট দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন ব্রাজিল কোচের। যেখানে প্রাধান্য পেয়েছে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই। এবারের রাউন্ডে আর্জেন্টিনার আগে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচ দুটি নিয়ে তিতের ভাবনা কী? ব্রাজিল কোচ বলেছেন, ‘দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে। এবারের বাছাই প্রতিযোগিতা খুব ভারসাম্যপূর্ণ। গত (বিশ্বকাপ) বাছাইয়ে কলম্বিয়ার বিপক্ষে দুটো ম্যাচ টেকনিক্যাল দিক থেকে আমাদের খেলা সেরা দুটো ম্যাচ ছিল। দুটো দলই আক্রমণ, সুযোগ তৈরি ও প্রতিপক্ষের জন্য সমস্যা তৈরি করেছিল। ওই ম্যাচ দুটি আমাদের জন্য কঠিন ছিল।’

আর আর্জেন্টিনা ম্যাচ সম্পর্কে তিতের বক্তব্য, ‘ঐতিহাসিকভাবেই ব্রাজিল-আর্জেন্টিনা, ব্রাজিল-উরুগুয়ের লড়াইয়ের অন্যরকম একটা মাত্রা আছে। আর্জেন্টিনার সঙ্গে আলাদা একটা ব্যাপার আছে। ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি বিশ্বকাপ বাছাইয়ের হলেও আমার কাছে, এটা নিজেই আলাদা একটি প্রতিযোগিতা।’

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই ভালো অবস্থানে রয়েছে। চার ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে ৩ জয় ও এক ড্রতে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ