প্রিমিয়ার লিগে সিটির টানা ‘১৫’

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০২১, ১২:০৮আপডেট : ০৩ মার্চ ২০২১, ১২:২৫

শিরোপা জয়ের পথে নিজেদের অপ্রতিরোধ্য করে তুলেছে ম্যানচেস্টার সিটি। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারিয়ে সব প্রতিযোগিতা মিলে ২১ ম্যাচ পর্যন্ত জয়ের ধারা ধরে রাখলো তারা।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ১৫ মিনিটের গোলটা ছিল তাদের জন্য উপহার! রিয়াদ মাহরেজের ক্রস ভুলে নিজেদের জালে পাঠিয়ে দেন উলভস ডিফেন্ডার লিয়েন্ডার ডেনডনকার। ভুলের পর অবশ্য নিজেদের কিছুটা গুছিয়ে নিয়েছিল উলভস। তবে বিরতির আগে ল্যাপোর্তের গোল অফসাইড না হলে ব্যবধান আরও বাড়তো সিটির।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে সিটি আধিপত্য বিস্তার করে খেলতে থাকে যদিও। কিন্তু ঘণ্টা খানেকের মাথায় অবিশ্বাস্যভাবে সমতা ফিরিয়ে সিটিকে স্তব্ধ করে দেয় উলভস। ফ্রি কিক থেকে হেড করে স্কোর ১-১ করেন কনর কোডি।  

একটা পর্যায় পর্যন্ত চাপ সমলে সিটিকেই হুমকি দিচ্ছিল উলভস। মনে হচ্ছিল গার্দিওলার শিষ্যদের টানা ১৫তম প্রিমিয়ার লিগ ম্যাচ জয় বুঝি আর হলো না। কিন্তু ৮০ মিনিটে তাদের প্রতিরোধ ভাঙেন গাব্রিয়েল জেসুস। লুজ বল থেকে ব্যবধান বাড়িয়ে নেন ব্রাজিলিয়ান তারকা। শেষ মিনিটে স্কোর ৩-১ করেন রিয়াদ মাহরেজ।

আর যোগ করা সময়ে জোড়া গোল ‍তুলে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। অবশ্য এই গোলের পর রেফারি অফসাইডের বাঁশি বাজালেও, ভিএআরের সাহায্যে বেঁচে যায় সিটি।

২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ম্যানসিটি। ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউর চেয়ে সিটির পয়েন্ট ব্যবধান ১৫।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম