ভোটের আগে সভাপতি পেয়ে গেলো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২১, ১৭:৩৩আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৭:৩৩

২০১১ সালের ২১ সেপ্টেম্বর সবশেষ নির্বাচন হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবে। মাঝে ক্যাসিনো-কাণ্ডে তো তাদের জেরবার অবস্থা! এই সমস্যা কাটাতে এবার নতুন করে জাগরণ তৈরি হয়েছে। আগামী ৬ মার্চ হতে যাচ্ছে নির্বাচন। তবে তার আগেই দুই বছর মেয়াদি কমিটিতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব:) মোহাম্মদ আব্দুল মুবীন।

নির্বাচনে ১৬ জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ প্রার্থী। শনিবার স্থানীয় একটি হোটেলে সাধারণ সভার পর ৩৩৭ সদস্য ভোটের মাধ্যমে নতুন পরিচালনা পরিষদ নির্বাচিত করবেন।

গত বুধবার ছিল নির্বাচনে মনোনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওসার নির্বাচনের সবশেষ অবস্থা তুলে ধরেন।

মোহামেডান ক্লাব ভবনে এই কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সভাপতি পদে নির্বাচনের প্রয়োজন পড়ছে না। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব:) মোহাম্মদ আব্দুল মুবীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ১৬টি পরিচালক পদে ২০ জন দাঁড়িয়েছেন। এই পদগুলোতে নির্বাচন হবে। আশা করছি, আগামী শনিবার সুষ্ঠভাবে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব নিতে পারবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের