পরের মাঠেই বেশি সুবিধা ইউনাইটেডের!

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২১, ১৬:৪৩আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৬:৪৩

টানা ২১ ম্যাচ জিতে অপ্রতিরোধ্য ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু ডার্বিতে ঘরের মাঠ ইতিহাদেই তাদের ২-০ গোলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এর ফলে অ্যাওয়ে ম্যাচই বেশি তৃপ্তি দিচ্ছে ইউনাইটেডকে। কারণ এ নিয়ে তারা ২২টি অ্যাওয়ে ম্যাচে অপরাজেয় থাকলো। পাশাপাশি সিটির মাঠে গিয়ে জিতলো টানা তিন ম্যাচ!  

প্রিমিয়ার লিগের ম্যাচটিতে শুরুর ৩৪ সেকেন্ডের মাথাতেই পেনাল্টি পায় ম্যানইউ। বিপজ্জনক এরিয়ায় অ্যান্থনি মার্শিয়ালকে ফেলে দিয়েছিলেন গাব্রিয়েল জেসুস। পেনাল্টির বাঁশি বাজলে স্পট কিক থেকে গোলটি করেন ফের্নান্দেস।

ম্যানসিটিও এরপর ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। ২৪ মিনিটে ভালো সুযোগ ছিল জিনচেনকোর। তাকে হতাশ করেছেন গোলকিপার ডিন হেন্ডারসন। যিনি কিছুক্ষণ পর রুখে দেন ইলকাই গুন্দোগানকেও।

বার বার এমন প্রচেষ্টা প্রতিহত হওয়ার পর সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন রদ্রি। বিরতির পর তিনি শট নিলে সেটি বারে লেগে চলে যায় বাইরে!

এর পরেই অবশ্য ব্যবধান বাড়িয়ে নেয় ম্যানইউ। প্রতি আক্রমণে উঠে বাম প্রান্ত থেকে কোনাকুনি শটে স্কোর ২-০ করেন লুক শ। ৬৮ মিনিটে তৃতীয় গোলও পেয়ে গিয়েছিল তারা। কিন্তু মার্শিয়ালের শট কাছ থেকে সেভ করেন এদেরসন।

এই জয়ের ফলে লিস্টার সিটিকে টপকে দুইয়ে উঠে গেছে ম্যানইউ। ২৮ ম্যাচে তাদের সংগ্রহ ৫৪ পয়েন্ট। তবে হেরে গেলেও সমান ম্যাচে বড় ব্যবধান রেখে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ম্যানসিটি।      

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের