জামাল ভূঁইয়া না খেললে সমস্যা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২১, ২০:১৯আপডেট : ০৯ মার্চ ২০২১, ২০:১৯

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ না হলে নেপালে তিন জাতির প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। সেই লক্ষ্যে দলও ঘোষণা করেছেন প্রধান কোচ জেমি ডে। দলে রয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু ভারতের আই-লিগে খেলার কারণে বাংলাদেশ অধিনায়ক নেপালে যেতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় আছে। তবে ডে এটাকে বড় কোনও ইস্যু হিসেবে দেখছে না। জামাল না গেলেও সমস্যা দেখছেন না ইংলিশ কোচ।

কলকাতা মোহামেডানের হয়ে আই-লিগে জামালের ম্যাচ রয়েছে ২১ মার্চ। এর দুই দিন পরই নেপালের টুর্নামেন্টে বাংলাদেশকে খেলতে হবে প্রথম ম্যাচ। তাই জামালকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ডে বাস্তব অবস্থা জেনেই দল তৈরি করেছেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেছেন, ‘জামালের ব্যাপারটা আমাদের দেখতে হবে, কী হয়। ২১ মার্চ তার ম্যাচ রয়েছে। তার জন্য নেপালে প্রথম ম্যাচ খেলা কঠিন হবে। যদি সে নেপাল নাও যেতে পারে, আমি এটাকে কোনও ইস্যু মনে করি না। আমি জানি, জামাল কী করতে পারে। যদি সে নেপালে যেতে পারে ভালো। যদি না যেতে পারে, সমস্যা নেই, বেঞ্চে যারা থাকবে তারা সুযোগ পাবে।’

শুধু কলকাতা মোহামেডান জামালকে ছাড়লেই হবে না, এর সঙ্গে আরও বিষয় রয়েছে। ডে’র ব্যাখ্যা, ‘জামালের নেপালে যাওয়াটা নির্ভর করছে তার ২১ মার্চের ম্যাচ, ওই সময়ের ভারত-নেপাল ফ্লাইট শিডিউলের ওপর। সে দলের অধিনায়ক। কিছু প্রমাণ করতে তাকে নেপালে আসতে হবে না। যদি সে নেপালে যেতে না পারে, এটা কোনও সমস্যা নয়। ২৪ জনের কেউ মাঝমাঠে তার জায়গা পূরণ করবে। সে না থাকলে সবকিছু শেষ হয়ে যাবে না।’

বর্তমান দল নিয়ে আশাবাদী ইংলিশ কোচ, ‘লিগে যারা ভালো করেছে, তাদের নিয়েই দল গঠন হয়েছে। চোট ও পারফরম্যান্সের কারণে অনেকে নেই। আশা করছি, যে দলটি দেওয়া হয়েছে তারা ভালো করবে। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে সাতজন খেলোয়াড় আছে। ভবিষ্যতের জন্য তাদেরকে নেওয়া হয়েছে। প্রয়োজনে তারা নেপালও যাবে। আর নেপালে আমরা ভালো ফল করতে চাই।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম