বিশ্বকাপ ফাইনালে মেসিদের হারানো কোচ চাকরি ছাড়ছেন

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২১, ২১:৩২আপডেট : ০৯ মার্চ ২০২১, ২১:৩৪

‘সেমিফাইনালের দল’ হয়ে ছিল জার্মানি। ফেভারিট তকমা নিয়ে বিশ্বকাপে গেলেও শেষ চারে আটকে যাচ্ছিল। বাধার সেই দেয়াল জার্মানরা ভাঙলো ইওয়াখিম লুভের অধীনে। ২০১৪ বিশ্বকাপে ২৪ বছর পর আবার শিরোপা উৎসবে মাতে জার্মানি। ব্রাজিলের সেই বিশ্বকাপে লুভ হৃদয়ে রক্ত ঝরিয়েছেন লিওনেল মেসিদের। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরা সেই কোচের জার্মানির অধ্যায় শেষ হচ্ছে। এ বছরের ইউরোর পর তিনি দায়িত্ব ছাড়বেন জার্মানির।

সম্পর্কটা এক-দুই বছরের নয়, দীর্ঘ ১৭ বছরের। জার্মানি জাতীয় দলের শুরুটা ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী হিসেবে হলেও দুই বছর পর প্রধান কোচের দায়িত্ব নেন লুভ। আর এই দায়িত্ব ১৫ বছর কাটিয়ে বিদায়ের ঘোষণা দিয়েছেন তিনি। আজ (মঙ্গলবার) জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) নিশ্চিত করেছে বিষয়টি।

জার্মানির সঙ্গে তার চুক্তির ছিল ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত। তবে সামনের গ্রীষ্মে হতে যাওয়া ইউরোর পরই সরে দাঁড়াবেন কোচের চেয়ার থেকে। ডিএফবি জানিয়েছে, লুভ নিজে থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর সঙ্গে অনুরোধ করেছেন যেন তার চুক্তির ইতি টানা হয়। ৬১ বছর বয়সী এই কোচ ২০১৪ বিশ্বকাপ জিতলেও রাশিয়ার ২০১৮ বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি। যে কারণে তার শেষ দেখে নিয়েছিলেন অনেকেই। তবে হার না মেনে ২০২২ কাতার বিশ্বকাপের জন্য দল গঠনের কাজে নেমে পড়েন। কিন্তু আচমকা ডিএফবিকে চুক্তি বাতিলের অনুরোধ করেছেন তিনি।

এক বিবৃতিতে জার্মান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘২০২১ সালের গ্রীষ্মে হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর ইওয়াখিম লুভ জাতীয় দলের চাকরি ছাড়বেন। জাতীয় দলের প্রধান কোচ তার চুক্তি বাতিলের কথা বলেছেন, যে চুক্তিটি আসলে ছিল ২০২২ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু তিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পরই শেষ করতে চাইছেন চুক্তি। ডিএফবি এতে সম্মতি দিয়েছে।’

২০০৪ সালে ক্লিন্সমানের সহকারী হিসেবে জার্মানি অধ্যায় শুরু করেছিলেন লুভ। দুই বছর পরই পেয়ে যান প্রধান কোচের দায়িত্ব। ১৫ বছর ধরে জার্মানিকে সামলানো এই কোচ ভেবেচিন্তেই নিয়েছেন সিদ্ধান্ত, ‘আমি অত্যন্ত সচেতনভাবে এই পদক্ষেপটি নিয়েছি, এই যাত্রাটা গর্ব এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ। তবে একই সঙ্গে নিশ্চিত করতে চাই, সামনের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে উৎসাহের কমতি থাকবে না।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমি গর্বিত, কারণ দেশের সঙ্গে জড়িত থাকতে পারাটা বিশেষ কিছু ও সম্মানের। তাছাড়া প্রায় ১৭ বছর ধরে দেশের সেরা সব ফুটবলারের সঙ্গে কাজ করেছি এবং তাদের উন্নতিতে সাহায্য করতে পেরেছি।’

৬১ বছর বয়সী কোচের সর্বোচ্চ সাফল্য নিঃসন্দেহে ২০১৪ বিশ্বকাপ জয়। ব্রাজিলের ওই আসরে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উদযাপন করেছিল জার্মানরা। এর আগে ২০১০ বিশ্বকাপ তৃতীয় হয়ে শেষ করেছিল তার দল। ২০১৭ সালে জেতা কনফেডারেশনস কাপের শিরোপাও আছে তার নামের পাশে। ইউরোর শিরোপা যদিও কখনও ছোঁয়া হয়নি লুভের। বিদায়ের আগে এবারের আসর দিয়ে সেটাও পূর্ণ করে নিতে পারেন তিনি!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের