কিংসলের নাগরিকত্বের খবর এনেছে স্ত্রী-মেয়ের চোখে জল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২১, ২২:২১আপডেট : ১৬ মার্চ ২০২১, ২২:২১

দুই দিন আগেই বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটা কিংসলে। নাগরিকত্ব পেয়ে বেশ খুশি ৩১ বছর বয়সী ফুটবলার। তার স্ত্রী ও মেয়েও উচ্ছ্বসিত। স্বামী বাংলাদেশের নাগরিক হয়েছেন, খবরটা শুনে আর ধরে রাখতে পারেননি বাংলাদেশের লিজা বেগম। তার সঙ্গে কান্নায় ভেঙে পড়ে মেয়ে এলিটা সাফিরা।

কিংলসের নাগরিত্ব পাওয়ার খবর প্রথম শুনতে পান তার স্ত্রী লিজা। ফোনে খবরটা শুনে চোখ বেয়ে নামে অশ্রুধারা। এক সংবাদমাধ্যমকে সেই মুহূর্তের বর্ণনা করেছেন তিনি এভাবে, ‘যখন আমার কাছে ফোন আসে, আমি খবর শুনে কেঁদে ফেলেছিলাম। আমরা মা-মেয়ে মিলে কান্না করেছি। এরপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। আসলে এই অনুভূতি ভাষায় বোঝাতে পারবো না। আমার পাঁচ বছরের সাধনা।’

কিংসলে অনুশীলনে থাকা অবস্থায় নাগরিকত্ব পাওয়ার খবর শুনেছেন। কিংসলের বর্ণনা, “আমার স্ত্রী ফোন দিয়েছিল। যখন আমি অনুশীলনে ছিলাম। তখন সে কান্না করছিল। তাকে জিজ্ঞেস করলাম, ‘কেন কান্না করছো?’ সে উত্তরে বললো, ‘শেষ পর্যন্ত নাগরিকত্ব পেয়েছো তাই।’ অপেক্ষায় ছিলাম এই দিনটির জন্য।”

তবে কিংসলে খবরটা পেয়ে অবাক হননি, ‘আমি বলবো এতে অবাক হইনি। আমি সবসময় নিয়ম মানি। যদি নিয়ম মানি তাহলে সব ঠিক থাকবে। নিয়ম মেনেছি বলেই সব হয়েছে। আমি খুশি। তবে আমি এর আগ থেকেই খুশি! বাংলাদেশে আসার পর যেমন উন্নতি দেখছি, তাতে করে এই দেশের প্রতি আকর্ষণ বাড়িয়ে দিয়েছে।’

বাংলাদেশ জাতীয় দলে খেলার স্বপ্ন এখন এই স্ট্রাইকারের, ‘জাতীয় দলে খেলা আমার স্বপ্ন। তবে এটা অটোমেটিক নয়। আমি তো বিদেশি। এখন আমি বাংলাদেশি। এই দেশকে সার্ভিস দিতে চাই। যদি আমার পা ভেঙে যায়, তাহলে বলবো জাতীয় দলের জন্য খেলে ভেঙেছি!’

বসুন্ধরা কিংসের হয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব খেলবেন কিংসলে। নিয়মিত অনুশীলনও করে যাচ্ছেন তিনি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী