হিমালয়ের দেশে পৌঁছেই করোনা পরীক্ষা বাংলাদেশ দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২১, ২২:২০আপডেট : ১৮ মার্চ ২০২১, ২২:২০

হিমালয়ের দেশ নেপালে পৌঁছে গেছে বাংলাদেশ। ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে কাঠমান্ডুতে পৌঁছায় জেমি ডের শিষ্যরা। ঢাকায় থেকে করোনাভাইরাসের পরীক্ষার পর সেখানে গিয়েও একই পরীক্ষার মধ্য দিয়ে তাদের যেতে হয়েছে।

হোটেলে ফেরার পরই নমুনা নেওয়া হয়েছে বাংলাদেশ দলের। সেই রিপোর্টের ওপর নির্ভর করবে কাল শুক্রবার তারা অনুশীলন করতে পারবে কিনা। অবশ্য তার আগে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলকে ফুল দিয়ে বরণ করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)।

আগামীকাল (শুক্রবার) স্থানীয় সময় বিকাল চারটায় আর্মি মাঠে বাংলাদেশের অনুশীলন করার কথা রয়েছে। কিন্তু এর আগে ফুটবলার, কোচিং স্টাফদের করোনা নেগেটিভ হতে হবে। জাতীয় দলের কোচ জেমি ডে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের হোটেলে এসে সবার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। কাল শুক্রবার বিকালে অনুশীলন করার কথা আছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে