করোনা নেগেটিভ হয়েও দুঃসংবাদ শুনলেন রহমত মিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২১, ১৯:০৩আপডেট : ২১ মার্চ ২০২১, ১৯:০৩

করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল পেয়ে দলের সঙ্গে আর নেপাল যাওয়া হয়নি ডিফেন্ডার রহমত মিয়ার। হোটেলেই আইসোলোশনে ছিলেন। তবে নতুন পরীক্ষায় নেগেটিভ হয়েও দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি! জাতীয় দলের কোচ জেমি ডে তাকে বিশ্রামে থাকতে বলায় নেপালের ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় দর্শক হিসেবেই থাকতে হচ্ছে।

আগের দিন করোনা পরীক্ষা করে আজই (রবিবার)নেগেটিভ ফল পেয়েছেন রহমত। তাই আশায় ছিলেন কাল সোমবার কাঠমান্ডুর বিমানে চাপবেন। যোগ দেবেন অন্যদের সঙ্গে। কিন্তু এর আগেই কাঠমান্ডু থেকে জেমি ডে রহমতকে ঢাকায় বিশ্রামে থাকতে বলেছেন।

রহমত এই প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ডে ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় নতুনদের পরখ করে নিতে চাইছেন। এছাড়া আমাকে বিশ্রামে থাকতে বলেছেন। এখন করোনা নেগেটিভ হয়েও কাঠমান্ডু যেতে না পেরে কিছুটা খারাপ লাগছে। তবে কোচ পরের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে বলেছেন।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী