নেপাল থেকে ‘সুখবর’ দিচ্ছে বাংলাদেশ ফুটবল দল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২১, ১৮:৪৮আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৮:৪৮

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে জয়ের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। যদিও ক্যাচ মিসের মাশুল গুনতে হয়েছে তামিম ইকবালদের। ফলে আরেকটি হার সঙ্গী হয়েছে। ক্রিকেটের হতাশার দিনে নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলা এখনও চলছে। তবে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকায় খুশির বার্তা দিয়ে রেখেছে জেমি ডের দল।

আজ (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে আত্মঘাতী গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ। প্রথমার্ধের শুরু থেকে বাংলাদেশ আক্রমণে এগিয়ে। ম্যাচের ১৩ মিনিটে হাবিবুর রহমান সোহাগের ফ্রি-কিকে কিরগিজ গোলকিপার ফিস্ট করে ফেরান।

১৭ মিনিটে অধিনায়ক সোহেল রানার শট এক ডিফেন্ডারের হাতে লাগলেও পেনাল্টির বাঁশি দেননি রেফারি। তবে ৩০ মিনিটে বাংলাদেশ সফল হয়েছে। সাদ উদ্দিনের ডান প্রান্তের নিচু ক্রসে ডিফেন্ডার কুমারবাজ উল্লু বায়ামান ‘ক্লিয়ার’ করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন। ফলে এগিয়ে যায় বাংলাদেশ।

তবে দুই মিনিট পর কিরগিজরা ম্যাচে সমতা ফেরানোর ভালো সুযোগ পেয়েছিল। তাপায়েফ তামিরের ভলি গোলকিপার আনিসুর রহমান জিকো প্রতিহত করেন।

কিরগিজস্তানের বিপক্ষে অভিষেক হয়েছে বসুন্ধরা কিংস ডিফেন্ডার রিমন হোসেন, মোহামেডান ডিফেন্ডার হাবিবুর রহমান সোহাগ ও মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের স্ট্রাইকার মেহেদী হাসান। তবে একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তার জায়গায় আবাহনী লিমিটেডের মিডফিল্ডার সোহেল রানা পরেছেন অধিনায়কের আর্মব্যান্ড। এছাড়া ঘুরিয়ে-ফিরিয়ে আরও পাঁচ খেলোয়াড়কে বদলি নামানোর সুযোগ ‍পাবেন জেমি ডে।বাংলাদেশ দলে যারা খেলবেন

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া, সোহেল রানা, বিশ্বনাথ ঘোষ, হাবিবুর রহমান সোহাগ ও সাদ উদ্দিন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের