এমন দিন আরও চাইবেন নাসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ২০:৪৫আপডেট : ২৪ মার্চ ২০২১, ২০:৫২

ব্যাট হাতে পেলেন দারুণ এক সেঞ্চুরি, এরপর বোলিংয়ে আলো ছড়িয়ে নিলেন ৪ উইকেট। সোজা কথায়, জাতীয় ক্রিকেটে লিগের প্রথম রাউন্ডেই বাজিমাত নাসির হোসেনের। একদিনে ব্যাট-বল হাতে এত প্রাপ্তি, বলার অপেক্ষা রাখে না সামনের দিনগুলোও এমন স্মরণীয় করে রাখতে চাইবেন এই অলরাউন্ডার।

নিজের প্রত্যাবর্তনের ম্যাচটি আলোকিত করে রাখলেন নাসির। রংপুরের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে খেলেছেন ১১৫ রানের ইনিংস। এরপর বল হাতে ঢাকাকে গুঁড়িয়ে দেওয়ার পথে নিয়েছেন ৪ উইকেট। নাসিরের অলরাউন্ডস পারফরম্যান্সে রংপুরের সামনে জয়ের হাতছানি। প্রথম স্তরের আরেক ম্যাচে খুলনার বিপক্ষে জাকির হাসানের সেঞ্চুরিতে প্রতিরোধ গড়েছে সিলেট।

প্রথম স্তরের খেলায় বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে রংপুর ও ঢাকা। প্রথম ইনিংসে ঢাকার করা ৩৬৫ রানের জবাবে নাসিরের সেঞ্চুরিতে (১১৫) ২৩০ রান করে রংপুর। ৯৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছিলেন নাসির। আর আজ (বুধবার) তৃতীয় দিনে আরও ২২ রান যোগ করে আউট হয়েছেন তিনি। ২৫২ বলে ১১ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান নাসির।

১৩৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে মাঠে নামে ঢাকা। সোহরাওয়ার্দী শুভ ও নাসিরের স্পিন জাদুতে ১২৮ রানে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৪০ রান আসে আরাফাত সানি জুনিয়রের ব্যাট থেকে।

নাসির ৪১ রান খরচায় নেন ৪ উইকেট। এছাড়া শুভ ২৬ রানে পেয়েছেন ৩ উইকেট। আর মাহমুদুল হাসান লিমন ৩৯ রানে নেন ২ উইকেট।

২৬৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে শুরুতেই ধাক্কা খায় রংপুর। দুই ওপেনার ৫ রানে বিদায় নিলে দিনশেষে ২ উইকেট হারিয়ে ৩৫ রান করেছে তারা। জয়ের জন্য আরও ২২৯ রান করতে হবে নাসির-আকবর আলীদের নিয়ে গড়া দলটিকে।

এদিকে প্রথম স্তরের আরেক ম্যাচে খুলনার বিপক্ষে ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে সিলেট। জাকির হাসানের সেঞ্চুরিতে লিডও নিয়েছে তারা।

শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে সিলেট ৫ উইকেট হারিয়ে তুলেছে ২৫০ রান। দুই ইনিংস মিলে তাদের লিড ৯ রান। সিলেটের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন জাকির। অপরাজিত আছেন ১১৮ রানে। অন্যপ্রান্তে ১৪ রানে অপরাজিত আছেন অধিনায়ক অলক কপালি। অমিত হাসান করেছেন ৬৬ রান।

এর আগে খুলনার বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রান করে অলআউট হয় সিলেট। প্রথম ইনিংসে খুলনা করেছিল ৩৭৫ রান।

/আরআই/কেআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম