শুভকামনা জানিয়ে নেপাল ছাড়লেন বাংলাদেশ ডিফেন্ডার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২১, ১৫:৪৮আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৫:৪৮

অনেক আশা নিয়ে নেপালে ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় খেলতে গিয়েছিলেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। কিন্তু দুর্ভাগ্য তার। প্রথম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়, আর পরবর্তীতে এমআরআই রিপোর্টে দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে। তাই বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডারকে আজই (বৃহস্পতিবার) ঢাকায় ফিরতে হচ্ছে। তবে কাঠমান্ডু ছাড়ার আগে লাল-সবুজ দলের জন্য শুভকামনা জানাতে ভুল হয়নি বিশ্বনাথের।

কিরগিজস্তানের বিপক্ষে ডান ঊরুতে চোট পেয়েছেন বিশ্বনাথ। স্ট্রেচারে করে মাঠের বাইরে যেতে হয়েছিল তাকে। পরীক্ষা-নিরীক্ষা করার পর দেখা গেছে বিশ্বনাথের নেপাল মিশনের ইতি ঘটে গেছে।

ঢাকায় ফেরার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দেওয়া আবেগঘন এক বার্তায় বিশ্বনাথ বলেছেন, ‘কিরগিজস্তানের বিপক্ষে খেলার সময় আমি ইনজুরিতে পরি। এমআরআই রিপোর্টে এসেছে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তবে আশা থাকছে দল যেন সামনের ম্যাচগুলোতে ভালো করতে পারে। আমাদের জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন, যেন দ্রুত মাঠে ফিরতে পারি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের