বাছাইয়ের প্রথম গোল রোনালদোর, জিতেছে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২১, ১১:৩৫আপডেট : ৩১ মার্চ ২০২১, ১১:৪১

সর্বশেষ ম্যাচে বিতর্কিত রেফারিংয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম গোল পাওয়া হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। লুক্সেবার্গের বিপক্ষে সেই খরা কেটেছে পর্তুগিজ যুবরাজের। বিশ্বকাপ বাছাইয়ে তার প্রথম গোল পাওয়া ম্যাচে লুক্সেবার্গকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল।

অথচ শুরুতে পর্তুগালকে স্তব্ধ করে দিয়েছিল পর্তুগিজ বংশোদ্ভুত এক খেলোয়াড়! আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ছিল তারা। ওই ম্যাচে গোল করেছিলেন পর্তুগিজ বংশোদ্ভুত গারসন রদ্রিগেজ। সেই রদ্রিগেজ পর্তুগালের বিপক্ষেও গোল করেন ৩০ মিনিটে।

পিছিয়ে পড়া পর্তুগাল অবশ্য দু’দু’বার সমতা ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। শেষ পর্যন্ত বিরতির আগে যোগ করা সময়ে সমতা ফিরিয়েছেন ডিয়েগো জোতা। অসাধারণ হেডে স্কোর করেন ১-১।

দ্বিতীয়ার্ধে পর্তুগালকে চালকের আসনে বসিয়ে দেন রোনালদো। ৫০ মিনিটে হোয়াও কানসেলোর ক্রস থেকে জাল খুঁজে নেন তিনি। এর ফলে আগের ম্যাচে গোল না পাওয়া রোনালদো বাছাইয়ের প্রথম গোল তুলে নিলেন।

অবশ্য এই অর্ধে আরও গোলের সুযোগ ছিল তার। লুক্সেমবার্গের খেলোয়াড়ের ব্যাকপাস থেকে পাওয়া বল তার পায়ের কাছে পড়েছিল। কিন্তু রোনালদো শট নিয়েছেন সোজা গোলরক্ষক বরাবর। দ্বিতীয় চেষ্টাতেও পারেননি, পা দিয়ে সেভ করেছেন প্রতিপক্ষ গোলকিপার।

৮০ মিনিটে পর্তুগালের জয় সুনিশ্চিত করেন বদলি খেলোয়াড় পালহিনহা। পেদ্রো নেতোর কর্নার থেকে হেড করেছিলেন। এটি আবার পর্তুগালের হয়ে পালহিনহার প্রথম গোল।

৮৭ মিনিটে দশ জনের দলে পরিণত হয় লুক্সেমবার্গ। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চানোট।

এই জয় গ্রুপ ‘এ’ তে শীর্ষে তুলেছে পর্তুগালকে। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। সার্বিয়ারও সমান ৭পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে পর্তুগিজরা। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে লুক্সেমবার্গ।   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান