হার নিয়ে বাংলাদেশ কোচ বললেন, এটাই জীবন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২১, ১৪:৩৮আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৪:৩৮

নেপালের ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেনি বাংলাদেশ। স্বাগতিক নেপাল ২-১ গোলে ম্যাচ জিতে নিজেদের কাছেই রেখে দিয়েছে ট্রফি। ট্রফি জিততে না পেরে অনেকে হতাশ হলেও দলের ইংলিশ কোচ জেমি ডে অবশ্য অসন্তুষ্ট নন! দল থেকে আগেই ঘোষণা ছিল, এই টুর্নামেন্ট হচ্ছে নতুনদের পরখ করে নেওয়ার মঞ্চ। তাই ‘শিক্ষা সফরে’ এসে পুরো দলকে পরখ করতে পেরে সন্তুষ্ট বাংলাদেশ কোচ।

কাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দলের ঢাকায় আসার কথা আছে। জামাল-সাদরা এসে নিজ নিজ ক্লাবে যোগ দেবেন। তবে ডে ফিরে যাবেন লন্ডনে। ফাইনাল ম্যাচ নিয়ে নানান সমালোচনা হলেও জেমি ডে কাঠমান্ডু থেকে ফোনে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফাইনালে হার নিয়ে কে, কী বললো- এ নিয়ে আমি উদ্বিগ্ন নই। শুধু বলতে চাই প্রিমিয়ার লিগের সর্বোচ্চ চার খেলোয়াড়ই সামনের দিকে খেলেছে।’

বাকিরা যেখানে হতাশা প্রকাশ করছেন, সেখানে কোচ নতুন খেলোয়াড়দের পরখ করতে পেরে খুশি। টুর্নামেন্টে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে পাঁচ ফুটবলারের। তিনটি ম্যাচেই তাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে। ডে তাই মনে করিয়ে দিলেন, ‘আগেই বলেছি আমরা নেপালে এসেছি নতুন খেলোয়াড়দের বাজিয়ে দেখতে এবং অভিজ্ঞতা নিতে। সে হিসেবে সব ঠিক আছে।’

কাঠমান্ডুতে ফাইনালে উঠে বাংলাদেশ দলের কাছে প্রত্যাশা একটু বেশি ছিল। সবাই আশা করেছিল, ট্রফি জিতবে জামাল ভূঁইয়ারা। তবে ডে এই ফাইনালে উঠাটাকে দেখছেন ভিন্নভাবে, ‘এটাই জীবন। হ্যাঁ,আমরা এই সপ্তাহে যা দরকার ছিল, তা পেয়েছি। ফাইনালটি ছিল বোনাস। তবে আমাদের জিততে পারলে ভালো লাগতো।’

তিন ম্যাচে বাংলাদেশ দুটি গোল করেছে। একটি ছিল আত্মঘাতী। এর জন্য ডে মনে করছেন, ঘরোয়া ফুটবলে খেলোয়াড়দের পজিশনই বড় কারণ। তার ভাষায়, ‘অথচ চার সর্বোচ্চ গোলদাতা (প্রিমিয়ার লিগ) এই খেলায় শুরু থেকে খেলেছে। আর এটিই বিপিএলের মান সম্পর্কে বলে দেয় যে, খেলোয়াড়রা সঠিক অবস্থানে খেলছে না, এটি একটি সমস্যা।’

নেপালে বাংলাদেশ দলের পাসিং, ড্রিবলিংসহ একাধিক জায়গায় ঘাটতি চোখে পড়েছে। প্রতিপক্ষের গোলকিপারকে সেভাবে কোনও পরীক্ষায় ফেলতে পারেনি সুফিল-সুমন রেজারা।

তিন বছর ধরে জাতীয় দলের সঙ্গে আছেন ডে। তার অধীনে দল কতটুকু শিখতে পারলো? এই জায়গায় তার মূল্যায়ন, ‘যদি খেলোয়াড়রা কম বয়সে ঠিকমতো প্রশিক্ষিত না হয়, তবে এই সমস্যা সব সময়ই থাকবে। তরুণ খেলোয়াড়দের সঠিকভাবে প্রশিক্ষণ শুরু করা দরকার। এই তরুণ খেলোয়াড়দের ছোটবেলা থেকেই স্ট্রাইকার পজিশনে খেলানো উচিত, যাতে তারা অভিজ্ঞতা অর্জন করতে পারে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম