দল বদলের মৌসুমে শেখ জামাল ছেড়ে চট্টগ্রাম আবাহনীসহ আরও কয়েকটি ক্লাবে যোগ দিতে চেয়েছিলেন সেই ক্লাবটির হয়ে খেলা শীর্ষ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। যেখানে ছিলেন বর্তমান অধিনায়ক মামুনুল ইসলামও। নতুন খবর হলো পুরনো সেই ক্লাবেই থাকছেন তারা।
ক্লাবটির অভ্যরীণ সূত্রে জানা গেছে, তারা সবাই শেখ জামাল সভাপতি মনজুর কাদেরকে শেখ জামালের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে নতুন ক্লাবগুলো থেকে পাওয়া চেক তার কাছে জমাও দিয়ে দিয়েছেন। কাল বুধবার ১২টায় বাফুফের কাছে এই চেকগুলো হস্তান্তর করার কথা রয়েছে।
/আরএম/এফআইআর/








