প্রিমিয়ার লিগে যেতেই বায়ার্ন ছেড়েছি: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৬, ০২:৫৯আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ০২:৫৯

দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে প্রিমিয়ার লিগে আসছেন সাবেক বার্সা ও বায়ার্ন কোচ পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটি বা চেলসি কিংবা ম্যানইউতে যোগ দিচ্ছেন তিনি। বায়ার্নের দায়িত্ব ছাড়ার পর গুঞ্জন আরও জোরালো হয়।  পেপ গার্দিওলা
এ বিষয়ে দীর্ঘদিন চুপ থেকে অবশেষে মুখ খুললেন সাবেক এই বার্সা কোচ। তিনি বলেন, ‘বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন না করার কারণটা সহজ। আমি ইংলিশ প্রিমিয়ার লিগের দলকে কোচিং করাতে চাই।’
তাহলে প্রিমিয়ার লিগের কোন দলে যোগ দিচ্ছেন গার্দিওলা? তিনি বলেন, ‘এখনও কোনও ক্লাব ঠিক করিনি। তবে ইংল্যান্ডে পাড়ি জমানোর এটাই সেরা সময়। বায়ার্ন আমার ওপর যে আস্থা রেখেছে তাতে আমি কৃতজ্ঞ। তবে আমার নতুন চ্যালেঞ্জ দরকার। ইংল্যান্ডে কাজ করার সুযোগ আছে। এখন বয়সটাও ঠিক আছে। এটা আমার জন্য সঠিক সিদ্ধান্ত বলেই মানি।’
তিনি এ সময় শুভেচ্ছা জানান বায়ার্নের নতুন কোচ কালো আনচেলত্তিকে। একইসঙ্গে রিয়ালের নতুন কোচ জিনেদিন জিদানকেও শুভকামনা জানান পেপ। তিনি বলেন, ‘তার প্রতি শুভ কামনা রইলো। তবে আমি তার সাফল্য চাইছি না। কারণটা সবাই জানেন, আমি বার্সা ফ্যান।’

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী