আবারও একই ভুল, পাকিস্তানের সদস্যপদ স্থগিত করেছে ফিফা

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২১, ১৮:৪৬আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৮:৪৬

এর আগে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে পাকিস্তান ফুটবল ফেডারেশনে (পিএফএফ) ফিফার নিষেধাজ্ঞা নেমে এসেছিল। কিন্তু তা থেকে শিক্ষা নেয়নি ফেডারেশনটি। আবারও সেই একই অভিযোগে তাদের সদস্যপদ স্থগিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

আজ (বুধবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। তাদের সঙ্গে আফ্রিকার দেশ চাদও একই শাস্তির পেয়েছে। যদিও তাদের এই খড়গ নেমে এসেছে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কারণে।

সাম্প্রতিক সময়ে ফিফা থেকে নিয়োগকৃত নরমালাইজেশন কমিটির প্রধান হারুন মালিককে সরিয়ে পিএফএফের একদল বিদ্রোহী সৈয়দ আশফাক হুসেন শাহকে দায়িত্ব দেয়। এতেই ফিফা বিধিভঙ্গ করেছে পাকিস্তান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা।

ফিফা তাদের সতর্কবার্তা পাঠিয়েছে। জানিয়েছে, এই অবস্থার পরিবর্তন না হলে নিষেধাজ্ঞা উঠবে না।

আফ্রিকান দেশ চাদে অবশ্য তাদের ক্রীড়া মন্ত্রণালয় হস্তক্ষেপ করেছে। যে কারণে তাদের ওপর ফিফার খড়গ নেমে এসেছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের