ছিটকে গিয়েও প্রেরণার বার্তা ছড়াচ্ছেন ভাসকেস

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২১, ১৬:১১আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৬:২০

সের্হিয়ো রামোসের চোট ছিল আগে থেকেই। ছিলেন না দানি কারভাহাল। এর ওপর করোনার কারণে মাঠের বাইরে ভারানেও। এর পরেও লা লিগায় এল ক্লাসিকো জিততে কষ্ট হয়নি রিয়াল মাদ্রিদের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়েছে ২-১ গোলে। তবে ম্যাচ জিতলেও জিদানের কপালে আবার চিন্তার ভাঁজ ফেলেছে চোট! নতুন করে চোটআক্রান্ত হয়েছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য লুকাস ভাসকেস।

ক্লাসিকো ম্যাচের ৪৩ মিনিটে সের্হিয়ো বুসকেৎজের সঙ্গে এক চ্যালেঞ্জে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। চোটের যা অবস্থা, তাতে করে আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ছাড়াও এই মৌসুমে তার মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। অবশ্য এই পরিস্থিতিতেও দলের মাঝে প্রেরণার বার্তা দিয়ে যাচ্ছেন ভাসকেস। বলেছেন, দলকে লড়াই চালিয়ে যাওয়ার জন্য।

ফরোয়ার্ড পজিশন ছাড়াও দলের প্রয়োজনে ডিফেন্স সামলাতে পারেন ভাসকেস। ক্লাসিকোর দিন ২৯ বছর বয়সী তারকা ব্যথা পেয়েছেন বাঁ হাটুর লিগামেন্টে।

রিয়াল এক বিবৃতিতে ভাসকেসের চোটের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সেরে উঠতে কতদিন লাগবে তা বলেনি। যতটকু বোঝা গেছে, চলতি মৌসুমে ভাসকেসের মাঠে ফেরার সম্ভাবনা একেবারেই কম।

তার পরেও সোশ্যাল মিডিয়াতে সমর্থকদের উদ্দেশে ভাসকেস লিখেছেন, ‘আপাতত কিছুদিন মাঠের বাইরে থেকেই দলকে সাহায্য করে যাবো। খেলতে পারছি না, কিন্তু বাদ তো নই! এই ক্লাবই আমাকে শিখিয়েছে, যে কোনও পরিস্থিতিতে লড়াই করে যেতে হবে। এখন থেকে ফেরার জন্য আমি সবরকম চেষ্টা চালিয়ে যাবো। আপনাদের শুভকামনার জন্য ধন্যবাদ। এখন আমার লক্ষ্য একটাই- লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের জন্য লড়াই চালিয়ে যাওয়া।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের