পবিত্র রমজানে সালাহ-এমবাপ্পে-ওজিলদের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২১, ১৩:৪৭আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৩:৪৭

মঙ্গলবার থেকে বিশ্বের অনেক দেশেই শুরু হবে পবিত্র রমজান মাস। যদিও বাংলাদেশে কবে থেকে শুরু হবে তা নিয়ে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত হবে। তবে এই পবিত্র মাসকে সামনে রেখে এরই মধ্যে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের তারকা খেলোয়াড়রা। যাদের মধ্যে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, মোহামেদ সালাহ থেকে শুরু করে মেসুত ওজিলও। শুভেচ্ছা জানাতে তারা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টুইটার।

মিশর ও লিভারপুল ফরোয়ার্ড সালাহ ফেসবুকে নিজের হাস্যোজ্জ্বল ছবি দিয়ে লিখেছেন, ‘সবাইকে রমজান মাসের শুভেচ্ছা।’ ফ্রান্স ও পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে লিখেছেন, ‘মুসলিমদের রমজান মাসের শুভেচ্ছা।'

একসময় রিয়াল মাদ্রিদ ও আর্সেনালে খেললেও বর্তমান তুরস্কের ফেনেরবাচেতে খেলছেন ওজিল। দুর্দান্ত ইলাস্ট্রেশনের ছবি ব্যবহার করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন জার্মান এই মিডফিল্ডারও। সেখানে দেখা যাচ্ছে পেছনে কাবা শরিফ, সামনে মোনাজাতরত অবস্থায় ওজিল। তিনি লিখেছেন, ‘আমার বিশ্বের সকল মুসলিম ভাই ও বোনদের রমজান মোবারক। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আল্লাহ আপনাদের সকলের রোজা, দোয়া ও আনুগত্য কবুল করুন। রমজান করিম।’

এছাড়া মুসলিমদের প্রতি রমজানের শুভেচ্ছা জানিয়েছেন, বার্সেলোনার বসনিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ থেকে শুরু করে আরও অনেকেই।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের