মেসির সাহায্যে মিলছে চীনে তৈরি ৫০ হাজার করোনার টিকা

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২১, ২২:৫৬আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২২:৫৬

করোনাভাইরাসের প্রকোপে সারা বিশ্ব এখন জর্জরিত। বিশ্বের নানান দেশে এই ভাইরাসের ভয়াবহতাও অনেক। যার প্রভাব পড়েছে কোপা আমেরিকাতেও। এই গ্রীষ্মকালেই টুর্নামেন্টটি হওয়ার কথা দুটি দেশে। ওই সময় দক্ষিণ আমেরিকান ফুটবলারদের জন্য করোনাভাইরাসের টিকা যেন সহজলভ্য হয়। সেই লক্ষ্যে চীনের সিনোভ্যাকের কাছ থেকে ৫০ হাজার ডোজ টিকা পেতে চুক্তি করা হয়েছে। আর এই উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

টিকা নিশ্চিত করতে মেসির স্বাক্ষরযুক্ত তিনটি সোয়েটার পাঠানো হয়েছে চীনের ওষুধ নির্মাতা ওই প্রতিষ্ঠানের কাছে।
দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের এক কর্মকর্তা গঞ্জালো বেল্লোস টুইটারে জানিয়েছেন, ‘লিওনেল মেসি তিনটি সোয়েটার পাঠিয়েছেন। এর জন্য মেসির প্রতি ভালোবাসা জানিয়েছেন সিনোভ্যাকের পরিচালকরা।’

চীনে তৈরি এই করোনার টিকা দক্ষিণ আমেরিকা অঞ্চলের পেশাদার ফুটবলাদের দেওয়ার চিন্তা-ভাবনা চলছে। বিশেষ করে কোপা আমেরিকা হবে আর্জেন্টিনা ও কলম্বিয়াতে। তা মাঠে গড়ানোর আগে মূলত আর্জেন্টিনার প্রথম বিভাগের দলগুলোর খেলোয়াড়দের জন্যই টিকা দেওয়া হতে পারে। যাতে কোপার জন্য যে কেউ ডাক পেলে যেন সুস্থভাবে খেলার সুযোগ পেতে পারে। যদিও চীনের তৈরি টিকা এখনও আর্জেন্টিনাতে অনুমতি পায়নি। কিন্তু কনমেবল জানিয়েছে, তারা আর্জেন্টাইন কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ এই পরিস্থিতির জন্য টিকা ব্যবহারের অনুমতি চাইতে সমঝোতা করছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী