সেমিফাইনালে ম্যান ইউ, আর্সেনালের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২১, ০৪:৩২আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০৪:৫৫

প্রথম লিগে গ্রানাদার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আর ওল্ড ট্রাফোর্ডে যখন খেলা তখন এমনিতেই ফেভারিট ওলেগানার শুলসারের দল। আর ম্যাচে ঠিক তেমন পারফরম্যান্স দেখিয়ে ইউরোপা কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রেড ডেভিলরা। বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে গ্রানাদাকে হারিয়েছে ২-০ গোলে। দুই লিগ মিলিয়ে ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত হয়েছে তাদের।

অন্যদিকে আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল গোল উৎসব করেছে। তারা ৪-০ গোলে স্লাভিয়া প্রাগকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আগের লিগে অবশ্য আর্সেনাল ১-১ গোলে ড্র করেছিল। দুই লিগ মিলিয়ে ৫-১ গোলের বড় ব্যবধান রেখে শেষ চার নিশ্চিত হয়েছে। এছাড়া সেমিফাইনাল নিশ্চিত হয়েছে এএস রোমা ও ভিলারিয়ালেরও।

ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড শুরু থেকে বলের পজেশনে এগিয়ে ছিল।লা লিগায় অষ্টম স্থানে থাকা গ্রানাদা অবশ্য সুবিধা করতে পারছিল না। ম্যাচের ৬ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে যায়। গ্রিনউডের কর্নারে পল পগবার হেড থেকে এডিসন কাভানি বাঁ পায়ের ভলিতে লক্ষ্যভেদ করেন। এটা নিয়ে উয়েফা ক্লাব চ্যাম্পিয়নশিপে কাভানির গোল সংখ্যা পঞ্চাশে দাড়ালো।

যদিও দিয়েগো মার্টিনেজের দল দুই মিনিট পর গোল শোধের সুযোগ পেয়েছিল। কিন্তু হেরেরার হেড পোস্টের বাইরে দিয়ে গেলে গোল পাওয়া হয়নি।

এই অর্ধে বল পজেশনে ৬৯ ভাগ এগিয়ে থেকে ম্যান ইউ ৩৩ মিনিটে বলার মতো আরও একটি আক্রমণ গড়েছে। যদিও ব্রুনো ফার্নান্দেজের শট ক্রস বারের ওপর দিয়ে যায়।

বিরতির পর শুরুতে পাল্টাপাল্টি আক্রমণ হয়েছে। কিন্তু কোনও দলই গোল পায়নি। গ্রানাদার মলিনার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। আর ম্যান ইউয়ের গ্রিনউডের হেড গোলকিপার তালুবন্দি করেন।

এরপরে ম্যান ইউ আক্রমণে এগিয়ে। যদিও বল পজেশনে পিছিয়ে থেকেও গ্রানাদা কম চেষ্টা করেনি। কিন্তু সফল হতে পারেনি।

ম্যাচের ৫৫ মিনিটে কাভানি ব্যবধান দ্বিগুণ করতে পারেননি। ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে ৩৪ বছর বয়সী স্ট্রাইকার ঠিকঠাক হেড নিতে পারেননি। বল তার কাধে লেগে দূরের পোস্ট দিয়ে যায়।

চার মিনিট পর পগবার জায়গায় নাম ভ্যান ডি ভিকের শট দূরের পোস্ট দিয়ে যায়।

পরের মিনিটে গোলদাতা কাভানিকে উঠিয়ে নেন ওলেগানার শুলসার। তার জায়গায় মাঠে নামেন দ্যানিয়েল জেমস।

রক্ষণ সামলে গ্রানাদা আবারও আক্রমণে উঠার চেষ্টা করেছে। ৬৫ মিনিটে ফ্রি-কিক থেকে সানচেজের শট দূরের পোস্ট দিয়ে যায়। আর ৮৬ মিনিটে গ্রানাদার ভিক্টর দিয়াজের শট গোলকিপার দি গিয়ারা ঝাঁপিয়ে পড়ে রুখে দিলে ম্যাচে আর সমতা আনা হয়নি।

তবে ম্যানইউ ঠিকই সফল হয়েছে ৯০ মিনিটে। তেলেসের ক্রস থেকে জেসাস ভালেজো হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন!

শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে পগবা-গিয়ারা।

 

/টিএ/এফএএন/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান