‘বিদ্রোহী লিগে’ যাওয়ার প্রতিক্রিয়াও দেখলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২১, ১৪:২৪আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৪:২৪

গতকল দিনভর একটা ইস্যু নিয়েই তোলপাড় ইউরোপে- বিদ্রোহী ইউরোপিয়ান সুপার লিগ। শীর্ষ ১২টি ক্লাব এই লিগ খেলতে একজোট হলেও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ইংলিশ লিগের অনেক ভক্ত-সমর্থকরা। এর প্রমাণও পাওয়া গেলো গতকাল।

এই ডামাডোলের মাঝে প্রথমবারই প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিল ওই ১২টি ক্লাবের অংশীদার লিভারপুল। লিডসের বিপক্ষে মাঠে নামার আগে বিদ্রোহী লিগ নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া টের পেলো রেডরা। বিশেষ করে লিডস ও অন্যান্য ক্লাবের ভক্তরা জড়ো হয়েছিলেন ইলান্ড রোডের বাইরে। সেখানে সবার জড়ো হওয়ার উদ্দেশ্যই ছিল এই সুপার লিগের প্রতিবাদ জানানো। উত্তেজনায় লিভারপুলের টি শার্টও পুড়িয়েছেন তারা! এমনকি স্টেডিয়ামের আকাশ দিয়ে সুপার লিগ বিরোধী বার্তা দিয়ে একটি প্লেন উড়ে যেতেও দেখা যায়।

অবশ্য তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে মাঠের ভেতরেও। লিডসের খেলোয়াড়েরাই অনুশীলনের সময় একটি টিশার্ট পরে মাঠে নামেন। তাতে চ্যাম্পিয়নস লিগের লোগোসহ লেখা ছিল, ‘এটা অর্জন করে নাও। ফুটবলটা আসলে ভক্তদের জন্য।’ এমন কড়া বার্তা দেওয়া এই টিশার্ট লিভারপুল ড্রেসিং রুমেও রেখে আসেন লিডসের কেউ!

অবশ্য এমন উত্তেজনা ছড়ানো দিনে লিভারপুল মাঠ ছেড়েছে হতাশা নিয়েই। এই ম্যাচ জিতলেই টেবিলের চতুর্থ স্থানে উঠে যেতে পারতো তারা। তাতে পরের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হতো। কিন্তু ম্যাচটি লিভারপুল শেষ করেছে ১-১ ড্রয়ে। ৩১ মিনিটে সাদিও মানে গোল করলেও শেষ দিকে কপাল পোড়ে তাদের। ৮৭ মিনিটে গোল শোধ দেয় ডিয়েগো লরেন্তে। এর ফলে সেরা চারে থাকার দৌড়ে ধাক্কাই খেলো দলটি। এখন ৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ছয়ে আছে রেডরা।

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের