বাংলাদেশের নাগরিকত্ব পেয়েও ভাগ্য ঝুলে আছে কিংসলের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ২১:২৯আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২১:২৯

নাইজেরিয়ান নাগরিকত্ব বিসর্জন দিয়ে বাংলাদেশে থিতু হয়েছেন এলিটা কিংসলে। নিয়েছেন এই দেশের নাগরিকত্ব। কিন্তু নাগরিকত্ব পেলেও এই স্ট্রাইকার হাতে পাননি বাংলাদেশের পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয় পত্র। যে কারণে বসুন্ধরা কিংসের হয়ে তার এএফসি কাপে খেলা যেমন অনিশ্চিত, তেমনি প্রিমিয়ার লিগেও!

আগামী ৩০ এপ্রিল থেকে প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বের খেলা শুরু হচ্ছে। বসুন্ধরা কিংস তাকে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে মধ্যবর্তী দলবদলে নাম নিবন্ধন করেছে। কিন্তু এলিটার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয় পত্র না থাকায় তার খেলার বিষয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। এলিটার প্রসঙ্গটি চলে গেছে, প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে। সেখানেই সিদ্ধান্ত হবে এলিটা প্রিমিয়ার লিগে খেলতে পারবেন কিনা।

এই প্রসঙ্গে বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাংলাদেশি হিসেবে খেলতে হলে যে কোনও ফুটবলারের পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয় পত্র লাগবে। প্রিমিয়ার লিগে খেলতে হলে এটাই নিয়ম হয়ে আছে। এখন এলিটার দুটোর একটাও নেই। তাই এলিটার বিষয়টি আমরা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে পাঠিয়েছি। দু’একদিনের মধ্যে কমিটি সিদ্ধান্ত নিবে আশা করছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী