শিরোপার জন্য ম্যানইউর হারের অপেক্ষায় ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২১, ২১:৫৬আপডেট : ০১ মে ২০২১, ২২:৩৭

দেখতে দেখতে শিরোপার সুবাস পেতে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। পয়েন্ট টেবিলের অবস্থা এমন- রবিবার দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলের কাছে হারলেই চার মৌসুমে তৃতীয় শিরোপা ঘরে তুলতে পারবে পেপ গার্দিওলার দল।

সব মিলিয়ে সপ্তাহটা দারুণ কাটছে ম্যানসিটির। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে তারা। সেই স্বস্তিতেই বেশ কয়েকজনকে রাখা হয় বেঞ্চে। শুরুর একাদশে ছিলেন না কেভিড ডি ব্রুইনা ও রিয়াদ মাহরেজ। এর ফলে অবশ্য প্রথমার্ধটা অগোছালো গেছে সিটির।

বরং ক্রিস্টাল প্যালেসেরই সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। কিন্তু দুর্ভাগ্য যে ক্রিস্টিয়ান বেন্টেকের একটি হেড চলে যায় লক্ষ্যের বাইরে দিয়ে। এছাড়া কাছ থেকে নেওয়া শট রুখে দেন সিটি কিপার এদেরসন।

কিন্তু সিটি দ্বিতীয়ার্ধে চেপে খেলা শুরু করলে সিটির জয় সম্ভাব্য হয়ে দাঁড়ায়। ৫৭ মিনিটে বেঞ্জামিন মেন্ডির ক্রস থেকে দুর্দান্ত এক গোল করেন আগুয়েরো। দুই মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস।

ঘণ্টা খানেকের মাথায় তৃতীয় গোলও পেয়ে যাচ্ছিলো তারা। কিন্তু রাহিম স্টার্লিং লক্ষ্যভেদ করতে পারেননি। এই জয়ের পর ৩৪ ম্যাচে সিটির পয়েন্ট ৮০। দুইয়ে থাকা ম্যানইউর পয়েন্ট ৩৩ ম্যাচে ৬৭।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের