মাঠে ঢুকে সমর্থকদের হট্টগোল, স্থগিত ম্যানইউ-লিভারপুল ম্যাচ

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২১, ২৩:১২আপডেট : ০২ মে ২০২১, ২৩:২৩

ইউরোপের বড় ক্লাবগুলোকে নিয়ে সুপার লিগ আয়োজনের খবরে ঝড় উঠেছিল ফুটবল বিশ্বে। একে একে প্রায় সব ক্লাব সরে দাঁড়ানোয় সেই পরিকল্পনা অনেকটাই ভেস্তে গেছে। তবে ঝড়ের রেশ এখনও রয়ে গেছে। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা শুরু থেকে এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার সিদ্ধান্তকে ভালো চোখে দেখেনি। নানাভাবে প্রতিবাদ জানিয়েছে। এবার ওল্ড ট্যাফোর্ড ঢুকেই সমর্থকদের সরব প্রতিবাদ। পরিস্থিতি বেগতিক দেখে ম্যানইউ-লিভারপুল ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে।

প্রিমিয়ার লিগে লিভারপুলকে নিজেদের মাঠে আতিথেয়তা দেওয়ার কথা ছিল ওলে গানার সুলসারের দলের। ম্যাচটি শুরুর হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রবিবার রাত সাড়ে ৯টায়। কিন্তু খেলা শুরুর আগে ম্যানইউ সমর্থকরা ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ঢুকে পড়লে ম্যাচ শুরু হতে দেরি হয়। পরবর্তীতে লিভারপুলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি স্থগিত হয়ে যায়।

অন্তত ২০০ ম্যানইউ সমর্থক ওল্ড ট্যাফোর্ডে ঢুকে পড়েন এবং বজ্রকণ্ঠে আওয়াজ তোলেন ম্যানইউয়ের মালিক গ্লাজার পরিবারের বিরুদ্ধে। তাদেরকে ম্যানইউ ছেড়ে যাওয়ার দাবি তোলেন ওই সমর্থকরা। কারও কারও হাতে ছিল প্ল্যাকার্ড। যার একটিতে লেখা ছিল- ‘গ্লাজার আউট’। আর চিৎকার করে বলতে থাকেন, ‘আমরা চাই গ্লাজারের বিদায়’।

একপর্যায়ে সমর্থকদের বড় অংশ মাঠ ছাড়লেও কিছু থেকে যান। সমর্থকরা শুধু মাঠে ঢুকেই নয়, প্রতিবাদ জানিয়ে আসেন ম্যানইউ খেলোয়াড়দের হোটেলের সামনে গিয়েও।

এই অবস্থায় ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ‍শুরুতে বলেছিল, নিরাপত্তাজনিত সমস্যার কারণে ম্যানইউ-লিভারপুলের ম্যাচটি নির্ধারিত সময়ে হচ্ছে না। পরবর্তীতে অবস্থা বিবেচনায় নিয়ে ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেয় লিগ কর্তৃপক্ষ।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী