চাকরি পেয়ে গেছেন মরিনিয়ো

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২১, ২০:৫২আপডেট : ০৪ মে ২০২১, ২০:৫২

গত ১৯ এপ্রিল টটেনহাম হটস্পার থেকে বরখাস্ত হয়েছিলেন জোসে মরিনিয়ো। তবে বেশি দিন মাঠের বাইরে থাকতে হচ্ছে না ‘স্পেশাল ওয়ান’ হিসেবে পরিচিত এই পর্তুগিজ কোচকে। নতুন ঠিকানা পেয়ে গেছেন তিনি।

আগামী মৌসুমে ইতালিয়ান ক্লাব এএস রোমার দায়িত্ব নিতে যাচ্ছেন মরিনিয়ো। আজ (মঙ্গলবার) তিন বছরের জন্য তাকে কোচ করার ঘোষণা দিয়েছে সিরি ‘আ’ ক্লাবটি।

বর্তমানে পর্তুগিজ কোচ পাওলো ফনসেকা আছেন রোমার দায়িত্বে। এই মৌসুম শেষেই চুক্তি শেষ হয়ে যাবে তার। ক্লাবটির নতুন কোচ নিযুক্ত হয়ে মরিনিয়ো খুশি, ‘এই দুর্দান্ত ক্লাবটি পরিচালনা করতে এবং তাদের দৃষ্টিভঙ্গির অংশ হতে আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।’

সিরি ‘আ’তে বর্তমানে রোমার অবস্থান সপ্তম স্থানে। ৫৮ বছর বয়সী মরিনিয়োর সামনে তাই নতুন চ্যালেঞ্জ। এর আগে ইন্টার মিলান, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও পোর্তোতে সাফল্যময় সময় কাটিয়েছেন মরিনিয়ো।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম