বায়ার্ন মিউনিখের টানা নবম শিরোপা

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২১, ২২:৫৩আপডেট : ০৮ মে ২০২১, ২২:৫৩

জার্মানির ফুটবলে বায়ার্ন মিউনিখই সেরা। তা আবারও প্রমাণিত হলো। বুন্দেস লিগার ট্রফি জয়টা তো নিয়ম রক্ষার মতিই হয়ে পড়েছে যেন! আর মাত্র একটি ম্যাচ জিততে পারলেই ট্রফি নিজেদের করে নিতে পারতো হ্যান্স ফ্লিকের দল। কিন্তু তাদের মাঠে নামার আগেই বুরুশিয়া ডর্টমুন্ড তাদের উৎসবের সুযোগ করে দিয়েছে। শনিবার লাইপজিগকে ৩-২ গোলে হারিয়েছে ডর্টমুন্ড। আর এতেই টানা নবম বারের শিরোপা উঠেছে বায়ার্নের ঘরে। আর সবমিলিয়ে রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন হলো তারা।

বায়ার্ন মিউনিখ ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে এখন সবার ধরা ছোঁয়ার বাইরে উঠে গেছে। তিন ম্যাচ আগেই লেভানদোভস্কির দল ট্রফি জিতলো। লাইপজিগ ৩২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। এখন শেষ দুটি ম্যাচে জিতলেও লাইপজিগ বায়ার্নকে ধরতে পারবে না। বুরুশিয়া সমান ম্যাচে ৫৮।

বায়ার্নে কোচ হ্যান্স ফ্লিক আগেই জানিয়ে রেখেছেন এই মৌসুম শেষে দল ছাড়তে যাচ্ছেন তিনি। যাওয়ার আগে দলকে লিগের শিরোপা এনে দিলেন এই জার্মান কোচ। তার অধীনে গত মৌসুমে তো বায়ার্ন বছরের ছয়টি শিরোপা জিতে সবাইকে অবাক করে দেয়।

/টিএ/এমআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম