ব্রাজিলিয়ানের সঙ্গে চলছে এক বাংলাদেশির দাপট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ২২:১২আপডেট : ১১ মে ২০২১, ২২:১২

ব্রাজিলিয়ান নিক্সন গুলের্মের সঙ্গে রাকিব হোসেনের রসায়নটা বেশ ভালাই জমেছে। প্রিমিয়ার লিগের বিরতির পর এই দুই ফরোয়ার্ড আলো ছড়িয়ে যাচ্ছেন। আগের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে তাদের দল চট্টগ্রাম আবাহনীর ৫-২ গোলের জয়ের পথে এই দুই ফরোয়ার্ডের ইতিবাচক ভূমিকা ছিল। আর মঙ্গলবার এই দুজনের লক্ষ্যভেদেই মারুফুল হকের দল ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেলকে।

এই জয়ে চট্টগ্রামের দলটির প্রতিশোধও নেওয়া হয়েছে। প্রথম লেগে ১-০ গোলে তারা হেরেছিল শেখ রাসেলের কাছে।

টানা তৃতীয় জয়ে ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চতুর্থ স্থানে উঠে এসেছে চট্টগ্রাম আবাহনী। সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে এক ম্যাচ কম খেলা মোহামেডান। আর ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে দ্বিতীয় পর্বে টানা দুই ম্যাচ হারা শেখ রাসেল।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ৩৪ মিনিটে রক্ষণের দুর্বলতায় ডান পায়ের জোরালো ভলিতে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান গুলের্মে। আগের ম্যাচেও একটি গোল ছিল এই স্ট্রাইকারের।

প্রথমার্ধের যোগ করা সময়ে চার্লস দিদিয়েরের লব বাঁ পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন রাকিব।

বিরতির পর শেখ রাসেল চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। সাইফুল বারী টিটুর দলকে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে