৭ বছর পর প্রথমবার এমন হলো তার সঙ্গে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ১৮:৪৮আপডেট : ১৮ মে ২০২১, ১৮:৪৮

২০১৪ সালে জাতীয় ফুটবল দলে অভিষেক হয়েছিল গোলকিপার আশরাফুল ইসলাম রানার। এরপর থেকে নিয়মিত খেলে আসছেন। এবারই সেই ধারায় ছেদ পড়ছে। চোটের কারণে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের প্রাথমিক দল থেকে ছিটকে গেছেন ৩৩ বছর বয়সী গোলকিপার। তার জায়গায় অনেকদিন পর দলে ডাক পেয়েছেন আরেক অভিজ্ঞ গোলকিপার রাসেল মাহমুদ লিটন।

গত ৮ মে প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে শেখ রাসেলের হয়ে খেলার আগে ওয়ার্ম আপে কাফ মাসলে ব্যথা পেয়েছিলেন রানা। ব্যথা নিয়েই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে একদিন হালকা অনুশীলনও করেছেন। তবে আজ (মঙ্গলবার) আর পারেননি। স্ক্যান করার পর দেখা গেছে সেখানে টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ডাক্তার ও কোচের সঙ্গে কথা বলে জাতীয় দলের ক্যাম্প থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

ফলে অভিষেকের পর প্রথমবার দলের বাইরে চলে যেতে হলো তাকে। ৭ বছর পর প্রথমবার এমন পরিস্থিতির মুখোমুখি এই গোলকিপার।

এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে রানা বলেছেন, ‘চোটের কারণে কোচ ও ডাক্তারের পরামর্শে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছি। এখন আর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতার যাওয়া হচ্ছে না। তবে দলের প্রতি শুভকামনা থাকলো। সেখানে যেন ভালো ফল হয়। এছাড়া সবাই আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারি।’

জাতীয় দলের কোচ জেমি ডের বক্তব্য, ‘রানা চোট থেকে সেরে ওঠেনি। তাই ওর জায়গায় লিটনকে নেওয়া হয়েছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি