অলিম্পিকের মনোনয়ন না পাওয়ায় দেশের দ্রুততম মানবের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২১, ১৯:১৬আপডেট : ২০ মে ২০২১, ১৯:১৮

বুধবার নিশ্চিত হয়ে যায় আসছে টোকিও অলিম্পিকে অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জহির রায়হান। নৌবাহিনীর এই অ্যাথলেট অংশ নেবেন ৪০০ মিটার দৌড়ে। অ্যাথলেটিকস ফেডারেশন তিন অ্যাথলেট থেকে বাছাই করে জহিরকে। কিন্তু ফেডারেশনের এমন সিদ্ধান্ত মানতে পারেননি আরেক প্রতিযোগী দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসেসিয়েশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন।

অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিবের কাছে চিঠিতে ইসমাইল লিখেছেন, ‘অ্যাথলেট হিসেবে জহির ভালো। কিন্তু সে সবশেষ বাংলাদেশ গেমস ও ইরানের রেজা কাপ প্রতিযোগিতায় অনুপস্থিত ছিল। কিন্তু সেই দুটি প্রতিযোগিতায় আমি আশানুরুপ ফল করেছি। এছাড়া আমি টানা চারবারের দ্রুততম মানব ও জাতীয় রেকর্ডধারী।’

তিনি আরও লিখেছেন, ‘আমাকে অলিম্পিকের জন্য মনোনয়ন না দেওয়ায় আমি হতাশ হয়ে পড়েছি। এর কারণে পরবর্তীতে আমার জাতীয় ও আন্তর্জাতিক খেলাতে প্রভাব পড়তে পারে। নিরুৎসাহিত হতে পারি। তাই  অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টকে গুরুত্ব দিয়ে আমাকে মনোনয়ন দেওয়া হোক।’

চিঠি দেওয়া প্রসঙ্গে ইসমাইল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘চিঠি শুধু অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দিয়েছি। আমি চাই সুষ্ঠুভাবে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আমাকে মনোনয়ন দেওয়া হোক। কেননা পারফরম্যান্সের বিচারে আমিই এগিয়ে আছি। অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাকে আশা দিয়েছে, পুনর্বিবেচনা হবে।’ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন,‘আমরা এই বিষয়ে আগামী রবিবার সভায় বসবো। সেখানে সবকিছু দেখা হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে