সুয়ারেজের গোলে রিয়ালকে হতাশ করে আতলেতিকো চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২১, ০১:০৩আপডেট : ২৩ মে ২০২১, ০১:০৩

লা লিগায় শেষ ম্যাচ জিতলেই আতলেতিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন হবে। পয়েন্ট হারালে তখন রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ চলে আসবে। কিন্তু আতলেতিকোর বড় তারকা লুইস সুয়ারেজ কোনও হিসেব-নিকেষের ধার ধারেননি। উরুগুয়ের এই স্ট্রাইকারের জয়সূচক গোলে আতলেতিকো ২-১ গোলে ভায়াদোলিদকে হারিয়ে ২০১৩-২০১৪ মৌসুমের পর শিরোপার দেখা পেলো। এ নিয়ে আতলেতিকোর ১১তম শিরোপা। একই সময়ে হওয়া ম্যাচে রিয়াল মাদ্রিদ লুকা মদরিচের শেষ মুহুর্তের গোলে ২-১ গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে রানার্সআপ হয়েছে। আর বার্সেলোনা ১-০ গোলে এইবারকে হারিয়ে হয়েছে তৃতীয়।

আতলেতিকো ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে। আর বার্সেলোনা ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয়।

আতলেতিকো মাদ্রিদ বনাম ভায়াদোলিদ

৫৯ ভাগ বল দখলে রেখে প্রথমার্ধে আতলেতিকো শুরুতে অবশ্য পিছিয়ে পড়ে।১৮ মিনিটে প্রতি আক্রমণ থেকে সতীর্থের পাস ধরে ওস্কার প্লানো বক্সে ঢুকে নিঁখুত ভাবে বল জড়িয়ে দেন জালে। এগিয়ে যায় ভায়োদালিদ। ২৬ মিনিটে ভায়োদালিদের আত্মঘাতি গোল প্রায় হয়েই যাচ্ছিল। কিন্তু এক ডিফেন্ডার ক্লিয়ার করেন শেষ মুহুর্তে। বিরতির পর আতলেতিকো ঘুরে দাড়ায়।৫৭ মিনিটে অ্যান্জেল কোরেরার লক্ষ্যভেদী গোলে ম্যাচে সমতা ফেরে।

৬৭ মিনিটে সুয়ারেজ দলের ট্রফি নিশ্চিত করেন। সতীর্থের পাসে গোলকিপারকে একা পেয়ে সুয়ারেজ গোল করতে কোনও দ্বিধা করেননি। আর এতেই অনেক দিন পর দলের শিরোপা নিশ্চিত হয়েছে।

সুয়ারেজের গোলে রিয়ালকে হতাশ করে আতলেতিকো চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ-ভিয়ারিয়াল

নিজেদের মাঠে রিয়ালকে বেশ ভালোই ভুগিয়েছে ভিয়ারিয়াল। প্রথমার্ধে তো দুই দল বল দখলে প্রায় সমানে সমান। বল দখলের পাশাপাশি আক্রমণে উঠে ২০ মিনিটে ভিয়ারিয়াল এগিয়ে যায়। গেরার্ড মরেনোর পাস থেকে ইয়েরেমি পিনো লক্ষ্যভেদ করেন। রিয়ালের ম্যাচে ফিরতে সময় লেগেছে।৪৫ মিনিটে কাসেমিরোর হেড গোলকিপারের তালুবন্দী করেন। ৫৩ মিনিটে ভিনিসুয়াসের হেড কাজে লাগেনি। ৫৫ মিনিটে বেনজেমা হেডে বল জালে জড়ালেও ভিএআর দেখে পরবর্তিতে গোল বাতিল হয়েছে।

শেষের দিকে এসেছে দুটি গোল। ৮৭ মিনিটে বেনজেমা অবশেষে ১-১ করেন। আর ইনজুরি সময়ের বেনজেমার ক্রসেই লুকা মদরিচ গোল করে দলের জয় নিশ্চিত করলেও ট্রফি যে ছোঁয়া হয়নি। এই মৌসুমে খালি হাতেই থাকতে হচ্ছে তাদের।

অন্য ম্যাচে গ্রিজমানের গোলে জয় দিয়ে লিগ শেষ করেছে বার্সেলোনা।

 

/টিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী