ইংল্যান্ড, স্পেনের পর ইতালিতে রোনালদোর অনন্য রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২১, ১৬:০৯আপডেট : ২৪ মে ২০২১, ১৬:০৯

বয়স হয়ে গেছে ৩৬। অথচ এই বয়সেও দুর্দান্ত ক্রিস্তিয়ানো রোনালদো। ইংল্যান্ড ও স্পেনের পর এবার ইতালিয়ান লিগ সিরি আ’য় সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন পর্তুগালের এই ফরোয়ার্ড।

সিরি আ’তে জুভেন্টাস এবার শিরোপা জিততে পারেনি, হয়েছে চতুর্থ। কিন্তু তাতে কী? রোনালদো নিজের কাজটা ঠিকই করেছেন। ২৯ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আর এতেই বিশ্ব ফুটবলে শীর্ষ তিন লিগে প্রথম কোনও ফুটবলার হিসেবে সর্বোচ্চ গোলদাতার খাতায় নাম উঠে গেছে রোনালদোর।

প্রথম মৌসুমে সিরি আ’তে ২১ গোল করেছিলেন রোনালদো। সেবার সর্বোচ্চ গোলদাতা কুয়েরিয়ারেল্লার থেকে পিছিয়ে ছিলেন ৫ গোলে। এবারের পর সব মিলিয়ে রোনালদো সিরি আ’তে ৯৭ ম্যাচে ৮১ গোল করেছেন তিনি। আর তিন মৌসুমে করেছেন ১০১ গোল। খেলেছেন ১৩৩ ম্যাচ। ২০১৯ ও ২০২০ সালে ইতালির সেরা ফুটবলারের সম্মানও পেয়েছেন।

এর আগে ২০০৭-০৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩১ গোল করে প্রথমবার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। যা তাকে প্রথম ব্যালন ডি অ’র পেতে সহায়তা করে। ম্যানইউ ছাড়ার আগে ২৯২ ম্যাচে ১১৮ গোল ছিল তার ঝুলিতে। এর পর রিয়াল মাদ্রিদে গিয়ে তিনবার পিচিচি ট্রফিও জিতেছেন। সেখানেও হয়েছেন সেরা খেলোয়াড়।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী