স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২১, ২১:২৯আপডেট : ২৫ মে ২০২১, ২১:২৯

সামনের মৌসুমে লা লিগা ছাড়াও দেখা হচ্ছে চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল পর্বে হতে যাচ্ছে এল ক্লাসিকো। কোপা দেল রের চ্যাম্পিয়ন কাতালানদের বিপক্ষে লড়বে লা লিগা রানার্স-আপ লস ব্লাঙ্কোস।

অন্য সেমিফাইনালে লড়বে স্প্যানিশ সুপার কাপের বর্তমান চ্যাম্পিয়ন আথলেতিক বিলবাও ও লা লিগা চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ।

গত বছর থেকে নতুন রূপে চার দল নিয়ে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। লা লিগার দুই শীর্ষ দল এবং কোপা দেল রে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ- চার দল নিয়ে নতুন ফরম্যাটের এই প্রতিযোগিতা শুরুই হয় সেমিফাইনাল থেকে।

এখন পর্যন্ত রিয়াল-বার্সেলোনার মুখোমুখিতে জিনেদিন জিদানের দল এগিয়ে। ৯৮ বার জিতেছে মাদ্রিদের ক্লাবটি, বিপরীতে বার্সেলোনার জয় ৯৬ ম্যাচে।

চুক্তি অনুযায়ী, সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপ হওয়ার কথা। প্রথমবার হয়েছেও তাই। কিন্তু গতবার করোনাভাইরাসের কারণে দ্বিতীয় প্রতিযোগিতাটি সৌদিতে হয়নি। এবার কোথায় হবে, পরিষ্কার নয়। সব নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী