ত্রিমুকুট জয়ী হান্সি ফ্লিক জার্মানির কোচ

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২১, ২২:০২আপডেট : ২৫ মে ২০২১, ২২:০২

বায়ার্ন মিউনিখ ছেড়েছেন হান্সি ফ্লিক। গুঞ্জন ছিল, জার্মানি জাতীয় দলে যোগ দিতে যাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত তা-ই হলো। এ বছরের ইউরোর পর জার্মানির ডাগ আউটে দেখা যাবে বায়ার্নকে ত্রিমুকুট জেতানো এই কোচকে। টানা ১৫ বছর ধরে জার্মানির কোচের দায়িত্ব পালন করা ইওয়াখিম ল্যোভের উত্তরসূরি হতে যাচ্ছেন তিনি।

একসময় জার্মানির সহকারী কোচের ভূমিকায় ছিলেন ফ্লিক। ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত কাজ করেছেন  ল্যোভের সঙ্গে। তাদের অধীনে ২০১৪ সালে জার্মানি জিতেছে বিশ্বকাপ।

মঙ্গলবার এক বিবৃতিতে ফ্লিকের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তির ঘোষণা দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। ল্যোভ জার্মানদের সঙ্গে আছেন ইউরো পর্যন্ত। এরপরই দায়িত্ব নেবেন ফ্লিক।

জার্মানির জাতীয় টিম ডিরেক্টর অলিভার বিয়েরঅফ বলেছেন, ‘শুরু থেকে তিনি (ফ্লিক) আমার পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন।’

জার্মানির কোচ হতে পেরে ফ্লিক আনন্দিত, ‘আমি অনেক রোমাঞ্চিত। কেননা খেলোয়াড়দের মান সম্পর্কে জানি। বিশেষ করে, তরুণ খেলোয়াড়দের।’

বায়ার্নের দায়িত্ব নিয়ে দুর্দান্ত সাফল্য এনে দিয়েছিলেন ফ্লিক। পেপ গার্দিওলা বিদায় নেওয়ার পর সুবিধা করতে পারছিল না জার্মানির সবচেয়ে সফল ক্লাবটি। সেই মুহূর্তে দায়িত্ব নিয়ে শুধু সাফল্যই এনে দিলেন না, ২০১৯-২০ মৌসুমে বায়ার্নকে জেতালেন ত্রিমুকুট। সেই ফ্লিক এবার জার্মানির দায়িত্বে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ