বিশ্বকাপ বাছাই: জামালদের কাতার যাওয়ার সূচি চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ২০:৪১আপডেট : ২৬ মে ২০২১, ২০:৪১

শুরুতে কাতার গিয়ে আগেভাগে প্রস্তুতি নেওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এরপর সৌদি আরব সফরও বাতিল হয়েছে। এখন অবশ্য বাংলাদেশ দল নির্ধারিত সময়ের দুই দিন আগেই কাতার যাচ্ছে। আগামী শুক্রবার সকাল ১১টায় দোহার উদ্দেশে ঢাকা ছাড়বে জামাল ভূঁইয়ারা। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

আজ (বুধবার) সকালেই জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন জানিয়েছিলেন, কাতারে আগেভাগে যাওয়ার চেষ্টা চলছে। আর বিকেলে তা নিশ্চিত করা হয়েছে। কাতার যাওয়া প্রসঙ্গে ভিডিও বার্তায় কাজী নাবিল বলেছেন, ‘বাংলাদেশ ফুটবল দল বিশ্বাকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে খেলার জন্য আগামী ২৮ মে কাতারের উদ্দেশে রওনা দেবে। সেখানে পৌঁছানোর পর বিমানবন্দরে হবে কোভিড পরীক্ষা। পরবর্তী ২৪ ঘণ্টায় করোনা নেগেটিভ হলেই অনুশীলন শুরু করতে পারবে।’

কাতার যাওয়ার আগের দিন বাংলাদেশ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামীকাল (বৃহস্পতিবার) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জেমি ডের দলের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের দল শেখ জামাল ধানমন্ডি।

এতে করে জামালদের প্রস্তুতি আরও ভালো হবে বলে মনে করছেন কাজী নাবিল, ‘ঢাকা ছাড়ার আগে শেখ জামালের সঙ্গে ম্যাচ খেলবে দল। এই অনুশীলনের মাধ্যমে ঢাকায় তাদের প্রস্তুতি সম্পন্ন হবে। কাতারে পৌঁছে তখন আগামী ৩ জুন খেলার জন্য প্রস্তুতি শুরু করা যাবে। এতে করে প্রস্তুতি ভালোভাবে নেওয়া হবে। জাতীয় দলের জন্য আমরা সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের শেষ অংশ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সূচি অনুযায়ী, আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের