যমজ বোনের লড়াই, বিরল ঘটনার সাক্ষী হচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ১৫:২৮আপডেট : ২৭ মে ২০২১, ১৫:২৮

দুই ভাই এক দলে খেলেছেন। কিংবা দুই দলে অধিনায়কত্ব করেছেন। কিন্তু যমজ বোনের মুখোমুখি হওয়াটা নতুন কিছুই। মেয়েদের ফুটবল লিগ আজ (বৃহস্পতিবার) বিরল ঘটনারই সাক্ষী হচ্ছে। বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভূঁইয়া কলেজের লড়াইয়ে দেখা হয়ে যাচ্ছে দুই বোন- আনাই মোগিনী ও আনুচিং মোগিনীর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় প্রথমবারের মতো যমজ বোন মুখোমুখি হতে যাচ্ছেন।

এর আগে গত বছর দুই বোন একই ক্লাবের হয়ে খেলেছিলেন। এবার মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছেন। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তাদের পৃথিবীর আলো দেখা। আনাই বসুন্ধরায় খেলছেন রাইট ব্যাক পজিশনে। আর আনুচিং স্ট্রাইকার হিসেবে আতাউর রহমান কলেজ দলে।

দুই বোনের জাতীয় দলে একসঙ্গে খেলার অভিজ্ঞতাও আছে। ২০১৬ সালে সাফ ফুটবলে বাংলাদেশ রানার্স-আপ হয়েছিল। সেই দলে ছিলেন খাগড়াছড়ি থেকে উঠে আসা দুই ফুটবলার।

তাদের প্রসঙ্গে নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওরা দুজন ভালো মানের ফুটবলার। এবারই প্রথম ক্লাব ফুটবলে মুখোমুখি হচ্ছে। যে যার জায়গা থেকে ভালো করার চেষ্টা করছে। এর আগে কখনও দুই বোনের মুখোমুখি লড়াইয়ের নজির নেই। এটাই প্রথম।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের