শেখ জামালের সঙ্গে ড্রয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ১৯:৪৯আপডেট : ২৭ মে ২০২১, ১৯:৪৯

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের বাকি তিনটি ম্যাচ খেলতে কাল শুক্রবার সকালে দোহা যাচ্ছে বাংলাদেশ দল। এর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলেছে জেমি ডের ছাত্ররা। সেই ম্যাচে পিছিয়ে থেকেও বাংলাদেশ দল ২-২ গোলে ড্র করেছে শেখ জামালের সঙ্গে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া বিকালের ম্যাচটি মিডিয়া কর্মীদের জন্য উন্মুক্ত ছিল না। ক্লোজডোর ম্যাচ হয়েছে। ম্যাচটিতে জেমি ডে প্রায় সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর চেষ্টা করেছেন। এর পরেও প্রথমার্ধে বাংলাদেশ দল ১-০ গোলে পিছিয়ে ছিল।

ম্যাচের ৪১ মিনিটে গাম্বিয়ান সুলাইমান সিল্লাহ প্রথম গোল করে শেখ জামালকে এগিয়ে নেয়। জাতীয় দলের বিপক্ষে শেখ জামালের দাপট ছিল বিরতি পরও। ৫৯ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।

দুই গোলে পিছিয়ে যাওয়ার পরেই ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। ৬৫ মিনিটে ইয়াসিন আরাফাত প্রথম গোল শোধ দেন। তিন মিনিট পর স্কোরলাইন ২-২ করেন মেহেদী হাসান।

এরপর আর কোনও গোল হয়নি। কাতার যাওয়ার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে-এটাকেই বড় সান্ত্বনা মনে করছেন ডে!

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের